সোমবার, ১১ই অক্টোবর, ২০২৬ ইং, রাত ১:১১
শিরোনাম :
মাদ্রাসাগুলোতে সৌরবিদ্যুৎ স্থাপনের নির্দেশ, সাহায্য করবে সরকার ব্যবসার প্রয়োজনে স্ত্রীর কাছে টাকা চাইলে তা ‘যৌতুক’ নয়: হাইকোর্ট কোনো মেয়ের স্বপ্ন যেন অর্থনৈতিক সীমাবদ্ধতা বা বৈষম্যের কারণে থেমে না যায়: প্রধানমন্ত্রী দিল্লিতে বিমসটেকের স্বরাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে যাচ্ছেন না বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী রমজানে খাদ্য সরবরাহে সংকট হবে না, পর্যাপ্ত মজুত আছে: খাদ্যমন্ত্রী কাঠামোগত ক্ষয়ক্ষতি থেকে ব্যাংক খাত পুনর্গঠনে বছরে ৬০ হাজার কোটি টাকা প্রয়োজন: গভর্নর পতনের দ্বারপ্রান্তে মোদি,দিল্লিতে বড় বিক্ষোভের ডাক ইন্ডিয়া জোটের দারিদ্র্যতা,অনিশ্চিত আবাসন ও ভ্রাম্যমাণ জীবনে শিক্ষাবঞ্চিত বেদে শিশুরা আন্তর্জাতিক ভাষা প্রতিযোগিতায় স্বর্ণপদক জিতলেন বিএম কলেজের রিফাত বিদায় বেলায় অবরুদ্ধ দুর্নীতির বরপুত্র বিআরটিসির চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লা

ভারতে নতুন করে ১১১০৯ জন করোনায় আক্রান্ত

অনলাইন ডেস্ক  ভারতে নতুন করে ১১,১০৯ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। আর এ সংখ্যা ২৩৬ দিনের মধ্যে সর্বোচ্চ। এতে কোভিড-১৯ রোগে সক্রিয় আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে ৪৯,৬২২ জনে দাঁড়ালো। শুক্রবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের হালনাগাদ উপাত্ত থেকে এ তথ্য জানা যায়। খবর এএফপি’র।

মন্ত্রণালয় জানায়, একই সময়ে এ ভাইরাসে আক্রান্ত ২৯ রোগী মারা গেছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে ৫,৩১,০৬৪ জনে দাঁড়ালো।

স্থানীয় সময় সকাল ৮টায় হালনাগাদ করা তথ্য অনুযায়ী, করোনাভাইরাসে দিল্লি ও রাজস্থান থেকে তিনজন করে মৃত্যুর খবর পাওয়া গেছে। এতে ছত্তিশগড় ও পাঞ্জাব থেকে দু’জন করে এবং হিমাচল প্রদেশ, কর্ণাটক, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, ওডিশা, পুদুচেরি, তামিলনাড়ু, উত্তরখ ও উত্তর প্রদেশে একজন করে মারা যায়। এছাড়া কেরালাতে এ ভাইরাসে নয়জনের মৃত্যু হয়েছে।