রবিবার, ২রা আগস্ট, ২০২৬ ইং, সকাল ৬:৫৯
শিরোনাম :
সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী হাফপ্যান্ট আর হুডি পরে নেতানিয়াহুর সাথে মার্কিন সিনেটরের বৈঠক চরামদ্দিতে পেনশনের টাকায় গড়া স্বপ্নে আঘাতঃ বিষ প্রয়োগে তিন পুকুরের মাছ নিধন মুসলিম নিকাহ্ রেজিস্ট্রার কল্যাণ পরিষদের পক্ষ থেকে বরিশালের নবাগত জেলা রেজিস্ট্রারকে কে ফুলেল শুভেচ্ছা বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত এক স্বাচিপ নেতাকে হটিয়ে আরেক স্বাচিপ নেতাকে আনলো ড্যাব! জালীলুল কুরআন মাদ্রাসায় হাফেজদের স্পোকেন ইংলিশ কোর্স শেষে সার্টিফিকেট বিতরণ যুবলীগ নেতা,নতুন পরিচয়ে ভিন্ন কায়দায় চাঁদাবাজির রামরাজত্ব কায়েমের চেষ্টা সাংবাদিকদের কল্যাণে সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে: তথ্যমন্ত্রী আগস্টের মধ্যেই বাস্তবায়িত হচ্ছে নতুন পে-স্কেল

টেক্সাস ডেইরি ফার্ম বিস্ফোরণ, ১৮ হাজার গরুর মৃত্যু

অনলাইন ডেস্ক  যুক্তরাষ্ট্রের টেক্সাসে একটি ডেইরি ফার্মে বিস্ফোরণে প্রায় ১৮ হাজার গরু মারা গেছে। স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে শুক্রবার (১৪ এপ্রিল) এ তথ্য জানায় ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি।

প্রতিবেদনে বলা হয়, চলতি সপ্তাহের শুরুতে টেক্সাসের একটি ডেইরি ফার্মে বিস্ফোরণে আনুমানিক ১৮ হাজার গরু মারা যায়। দুগ্ধ খামারের নাম সাউথ ফোর্ক ডেইরি। এটি টেক্সাসের ডিমিটের নিকটে অবস্থিত। এছাড়া সাউথ ফোর্ক ডেইরিতে বিস্ফোরণে একজন গুরুতর আহত হয়েছেন।

কর্তৃপক্ষ ধারণা করছে, ডেইরি ফার্মের যন্ত্রপাতি থেকে মিথেন গ্যাস থেকে আগুনের সূত্রপাত হতে পারে। ২০১৮ থেকে ২০২১ সালের মধ্যে যুক্তরাষ্ট্রে দাবানলে প্রায় ৩০ লাখ খামারের প্রাণী মারা গেছে।

কাস্ত্রো কাউন্টি শেরিফ অফিস জানিয়েছে, সোমবার (১০ এপ্রিল) স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তারা খামারে আগুন লাগার খবর পান। শেরিফের কার্যালয় থেকে পোস্ট করা ছবিতে দেখা যায়, আগুন ও বিস্ফোরণের পর ফার্ম থেকে কালো ধোঁয়া বের হচ্ছে।