সোমবার, ২৮শে সেপ্টেম্বর, ২০২৬ ইং, বিকাল ৩:১১
শিরোনাম :
কৃতকার্য শিক্ষার্থীদের ফেল করানো শিক্ষকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে: শিক্ষামন্ত্রী হাসপাতালে সাংবাদিক বেলায়েত বাবলুর পাশে জাতীয় সাংবাদিক সংস্থা উন্নয়নে পরিবর্তনের প্রত্যয়,জাগুয়া ইউনিয়নবাসীর আস্থার প্রতীক কামরুজ্জামান সালেহ! সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার মূল পরিকল্পনাকারী গ্রেফতার জাসদ কার্যালয় থেকে আটক হওয়া ২৫৪ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ জীবন থেকে ১৭ বছর কেড়ে নেওয়া হয়েছে: পানিসম্পদমন্ত্রী কেদারপুরের ইউপি চেয়ারম্যান ও ফ্যাসিস্ট আ’লীগ নেতা নুর আলম বেপারী গ্রেপ্তার দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে ২৫ নং ওয়ার্ড বিএনপি নেতা সোহাগ হাওলাদারের নেতৃত্বে বিক্ষোভ মিছিল শক্তিশালী সিন্ডিকেটের লুটপাটের ময়দানে পরিণত হয়েছে বিআরটিসি, কোটি কোটি টাকা লোপাট চুরির অভিযোগে খুঁটিতে বাঁধা বাবাকে রুটি-চা খাইয়ে দিল মেয়ে

বরিশালে জুয়েলারী সমিতি এসোসিয়েশন (বাজুস) এর আয়োজনে ৫৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

শামীম আহমেদ  বরিশালে বর্ণ্যাঢ্য আয়োজনে জুয়েলারী সমিতি এসোসিয়েশন (বাজুস) এর ৫৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বণ্যাঢ্য র‌্যালি,কেক কাটা,বেলুন-ফেস্টুন অবমুক্ত করা সহ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার (১৭ই, জুলাই) বেলা সাড়ে ১১টায় নগরীর অশ্বিনী কুমার টাউন হল চত্বরে (বাজুস) এর ৫৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে প্রথমে বেলুন-ফেস্টুন আকাশে অবমুক্ত করা করা সহ শান্তির প্রতিক পায়রা উড়িয়ে ও কেক কটার মধ্য দিয়ে প্রতিষ্ঠা বার্ষিকী কর্মসূচি উদ্ধোধন করেন বরিশাল জুয়েলারী সমিতি এসোসিয়েশন (বাজুস) এর কার্যনির্বাহী পরিষদের সভাপতি শেখ মোঃ মুসা ও কার্যনির্বাহী পরিষদের সাধারন সম্পাদক আলহাজ্ব নুরুল আমিন সহ বিভিন্ন নেতৃবৃন্দ।

পরে অশ্বিনী কুমার টাউন হল চত্বর থেকে শ্রাবনের বৃষ্ঠি মাথায় নিয়ে এক বণ্যাঢ্য র‌্যালি বেড় করে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে পুনরায় টাউন হল আলোচনা সভাস্থলে ফিরে আসে।

অশ্বিনী কুমার টাউন হলে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সভাপতি শেখ মোঃ মুসার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কার্যনির্বাহী পরিষদের সাধারন সম্পাদক আলহাজ্ব নুরুল আমিন।

পরবর্তীতে প্রর্যায়েক্রমে বক্তব্য রাখেন কার্যনিবার্হী পরিষদের সহ-সভাপতি সত্যজিৎ কর্মকার,মোঃ মনিরুজ্জামান তালুকদার,পরিমল দেব নাথ,সহ-সাধারন সম্পাদক পুলক কুমার দাস,মোঃ আরিফুর রহমান (বিএ)রেজাউল সিকদার,শেখর চন্দ্র ঘোষ,অরুন চন্দ্র দাস,কোষাধ্যক্ষ বাচ্চু তালুকদার সহ বিভিন্ন সদস্য গণ।

অপরদিকে বরিশালের বিভিন্ন উপজেলায় (বাজুস) এর ৫৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নানা কর্মসূচির মধ্যে দিয়ে পালিত হয়েছে।

শামীম আহমেদ
বরিশাল,১৭-০৭-২৩ইং।