সোমবার, ২৮শে সেপ্টেম্বর, ২০২৬ ইং, বিকাল ৩:১১
শিরোনাম :
কৃতকার্য শিক্ষার্থীদের ফেল করানো শিক্ষকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে: শিক্ষামন্ত্রী হাসপাতালে সাংবাদিক বেলায়েত বাবলুর পাশে জাতীয় সাংবাদিক সংস্থা উন্নয়নে পরিবর্তনের প্রত্যয়,জাগুয়া ইউনিয়নবাসীর আস্থার প্রতীক কামরুজ্জামান সালেহ! সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার মূল পরিকল্পনাকারী গ্রেফতার জাসদ কার্যালয় থেকে আটক হওয়া ২৫৪ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ জীবন থেকে ১৭ বছর কেড়ে নেওয়া হয়েছে: পানিসম্পদমন্ত্রী কেদারপুরের ইউপি চেয়ারম্যান ও ফ্যাসিস্ট আ’লীগ নেতা নুর আলম বেপারী গ্রেপ্তার দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে ২৫ নং ওয়ার্ড বিএনপি নেতা সোহাগ হাওলাদারের নেতৃত্বে বিক্ষোভ মিছিল শক্তিশালী সিন্ডিকেটের লুটপাটের ময়দানে পরিণত হয়েছে বিআরটিসি, কোটি কোটি টাকা লোপাট চুরির অভিযোগে খুঁটিতে বাঁধা বাবাকে রুটি-চা খাইয়ে দিল মেয়ে

সপ্তাহে ১ দিন কর্মকর্তাদের প্রধান ফটকে অফিস করার নির্দেশ ইসির

ডেস্ক রিপোর্ট ।। জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে দপ্তরের প্রধানদের সপ্তাহে একদিন অফিসের প্রধান ফটকে সরাসরি জনগণের সামনে বসে অফিস করার নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। সেবা পাওয়ার সুযোগ নিশ্চিত করতে নির্দেশনা দিয়েছেন নাসির উদ্দীন কমিশন।

কর্মকর্তারা জানান, প্রধান উপদেষ্টার দিকনির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে নির্বাচন কমিশন সচিবালয়ে কতিপয় স্বল্পমেয়াদি সংস্কার পরিকল্পনার অংশ হিসেবে এমন উদ্যোগ নিতে চাইছে ইসি। এই পরিকল্পনা মন্ত্রিপরিষদ বিভাগে পাঠিয়েছে নাসির উদ্দীন কমিশন। সেই সাথে মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো সময়াবদ্ধ সংস্কার পরিকল্পনার বিষয়ে আগামী ২০ জানুয়ারির মধ্যে বাস্তবায়ন/অগ্রগতি প্রতিবেদন সংস্থাপন অধিশাখায় পৌঁছানো নিশ্চিত করার জন্য সংস্কার পরিকল্পনা/কার্যক্রম বাস্তবায়নকারী সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা দিয়েছেন ইসির উপসচিব মো. শাহ আলম।

নির্দেশনায় বলা হয়েছে, নির্বাচন কমিশন সচিবালয়ের আওতাভুক্ত অফিস প্রধানরা সপ্তাহে একদিন তার দপ্তরের প্রধান ফটকে বসে সেবা প্রত্যাশীদের সাথে সরাসরি কথা বলবেন, সেবা প্রাপ্তির আবেদনের বিষয়বস্তু শুনবেন এবং সহজে সেবা পাওয়ার সুযোগ করে দেবেন। সেবা সহজ করতে কোনো প্রতিবন্ধকতার বিষয়বস্তু অবগত হলে তা সমাধানের চেষ্টা করবেন।