বৃহস্পতিবার, ১লা অক্টোবর, ২০২৬ ইং, রাত ৮:২৬
শিরোনাম :
রূপাতলীতে শ্রমিকনেতা কাওছার হোসেনের নেতৃত্বে চাঁদামুক্ত পরিবেশে স্বস্তিতে আলফা-সিএনজি চালকরা! বরিশালে বিএনপি নেতাকে তুলে নিয়ে মারধর ও স্ট্যাম্পে জোরপূর্বক স্বাক্ষর নেওয়ার অভিযোগ বিএম কলেজে আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত বরিশালে ল্যাবএইডের উদ্যোগে বিশ্ব হার্ট দিবস পালিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ২৪ নং ওয়ার্ড বিএনপি নেতা এনায়েত হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল কৃতকার্য শিক্ষার্থীদের ফেল করানো শিক্ষকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে: শিক্ষামন্ত্রী হাসপাতালে সাংবাদিক বেলায়েত বাবলুর পাশে জাতীয় সাংবাদিক সংস্থা উন্নয়নে পরিবর্তনের প্রত্যয়,জাগুয়া ইউনিয়নবাসীর আস্থার প্রতীক কামরুজ্জামান সালেহ! সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার মূল পরিকল্পনাকারী গ্রেফতার জাসদ কার্যালয় থেকে আটক হওয়া ২৫৪ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ

তিস্তায় গোসল করতে নেমে শিশুর মৃত্যু

মাসুদ রানা রাজারহাট কুড়িগ্রাম প্রতিনিধি ।। কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার ঘড়িয়াল ডাঙা ইউনিয়নের তিস্তা নদীর তীরে দর্শনীয় স্থান বুড়ির হাটের ক্রোসবাধে আজ শনিবার ১৩ এপ্রিল সকাল সাড়ে ১১ টায় তিস্তা নদীর পানিতে গোসল করতে নেমে সোহাগ (১০) নামের একটি শিশুর মৃত্যু হয়েছে।

সোহাগ ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নে খিতাবখাঁ মৌজার বিজলীর বাজারের খামার গ্রামের মোঃ জাহাঙ্গীর আলম ও মোছাঃ শাহানাজ বেগম দম্পতির কনিষ্ঠ পুত্র।

নীয়দের কাছ থেকে জানা যায়,আজ সকাল সাড়ে ১১ টার দিকে সোহাগ তাদের পরিবারের অন্য সদস্যরা সহ নদীতে গোসল করতে নামে।

সোহাগ পানিতে নেমে ডুব দিলে আর উঠেনি তলিয়ে যায় নদীর গভীর পানিতে। পানিতে ডুবে নিখোঁজ হবার খবরটি চারদিকে ছড়িয়ে পড়লে স্থানীয়রা এসে খোঁজার চেষ্টা চালায় সেই সাথে রংপুর ফায়ার সার্ভিসে খবর দিলে সেখান থেকে ডুবুরি দল এসে অনেক চেষ্টার পরে দুপুর তিনটার দিকে সোহাগের মৃতদেহ উদ্ধার করতে সক্ষম হয়।

স্থানীয়রা আরও জানান বাঁধের নিকটবর্তী স্থান থেকে ড্রেজার মেশিনের সাহায্যে বালু উত্তোলন করার ফলে সেখানে ভৌতিক গভীরতার সৃষ্টি হয়। যার ফলে গোসল করতে নেমে অসাবধানতা বশত গভীর গর্তে পরে গিয়ে আর উঠে আসতে না পারায় সোহাগের এই মৃত্যু ঘটে।

রাজারহাট থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান পানিতে ডুবে সোহাগ নামের শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।