শনিবার, ২১শে আগস্ট, ২০২৬ ইং, রাত ৩:৫৬
শিরোনাম :
মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবির বরিশালে বার্তা সম্পাদক ফোরামের নতুন সভাপতি বাবলু, সম্পাদক রুবেল ও সহ-সাংগঠনিক সম্পাদক বায়েজিদ ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের সভাপতির মায়ের অস্ত্রোপচার রোববার: সুস্থতা কামনায় সর্বস্তরের দোয়া প্রার্থনা বরিশাল সদর উপজেলা নির্বাহী অফিসার ফরিদা সুলতানার নেতৃত্বে শিক্ষা প্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে জামায়াত আমির ডা. শফিকুর রহমান এর অভিনন্দন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী অসহায় হেলেনার পাশে ইউএনও ফরিদা, উপহার পেলেন রেইনকোট-মোবাইল-খাবার অপরাধ দমনে সাংবাদিকদের সহযোগিতা চাইলেন বরিশালের নবাগত ডিআইজি

চীনে ভূমিধসে নিহত ২, নিখোঁজ ১৯

অনলাইন ডেস্ক ।। চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় গুইঝৌ প্রদেশের একটি গ্রামীণ অঞ্চলে ভূমিধসের ঘটনায় দুজন নিহত এবং অন্তত ১৯ জন নিখোঁজ রয়েছেন। বৃহস্পতিবার সকালে স্থানীয় কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।

ভূমিধসের ঘটনায় গুইঝৌ প্রদেশের ছিংইয়াং গ্রামের আটটি পরিবারকে সরাসরি ক্ষতিগ্রস্ত করেছে, যেখানে অন্তত ১৯ জন আটকে পড়েছেন। একইসঙ্গে পাশের চাংশি টাউনশিপ এলাকাতেও আরেকটি ভূমিধস হয়েছে।

রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভি জানিয়েছে, উদ্ধারকাজে সহায়তার জন্য গুইঝৌর পিপলস লিবারেশন আর্মি এবং স্থানীয় মিলিশিয়া বাহিনী মোট ১২০ জন উদ্ধারকর্মী পাঠিয়েছে। পাশাপাশি ৬০ জন পুলিশও মোতায়েন করা হয়েছে।

একজন স্থানীয় বাসিন্দা রাষ্ট্রীয় গণমাধ্যমকে জানিয়েছেন, ঘটনার আগের রাতজুড়ে টানা বৃষ্টি হয়েছে। ড্রোন ফুটেজে দেখা গেছে, সবুজ পাহাড়ি ঢালের মধ্য দিয়ে একটি বিশাল ধস নামা মাটির অংশ ছড়িয়ে পড়েছে।

উদ্ধারকাজ এখনও চলছে এবং নিখোঁজদের সন্ধানে তৎপরতা জোরদার করা হয়েছে।