ডেস্ক রিপোর্ট ।। বরিশালে গোয়েন্দা সংস্থা ডিজিএফআই’র সাব-ইনেসপেক্টর পরিচয়ে প্রতারণা করা মেহেদী হাসান শাওন নামে এক যুবককে আটক করেছে কারারক্ষীরা।
গতকাল শনিবার সকালে বরিশাল কেন্দ্রীয় কারাগারে প্রবেশ করে ডেপুটি জেলারকে ডিজিএফআইর সদস্য পরিচয় দিয়ে এক কারাবন্দী ছাত্রলীগ নেতার সাথে সাক্ষাৎ করার অনুরোধ করেন মেহেদী। বিষয়টি ডেপুটি জেলারের সন্দেহজনক মনে হলে তিনি শাওনের কাছে পরিচয়পত্র দেখতে চান।
কিন্তু তিনি কোনো বৈধ পরিচয়পত্র দেখাতে ব্যর্থ হলে কারারক্ষীরা তাকে আটক করে। পরে তার কাছ থেকে একটি মোটরসাইকেল ও ওয়াকিটকি উদ্ধার করা হয়। এ ঘটনায় কারা কর্তৃপক্ষ আইনগত ব্যবস্থা গ্রহণ করেছে।
উল্লেখ্য, প্রতারক মেহেদী হাসান শাওন নিজেকে কখনো সেনা কর্তার ইন্টেলিজেন্স স্টাফ, কখনো এনএসআই আবার কখনো ডিজিএফআইয়ের সদস্য পরিচয় দিয়ে নানা রকম অপকর্ম করে বেড়াতেন।