বৃহস্পতিবার, ২৬শে আগস্ট, ২০২৬ ইং, রাত ১২:৫০
শিরোনাম :
সুদানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশে বিদ্রোহী গোষ্ঠীর হামলায় শিশুসহ নিহত ২৭ নরসিংদীতে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য-অস্ত্রসহ গ্রেপ্তার ২৩৭ ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা বিনির্মাণে ইউএনও ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবির বরিশালে বার্তা সম্পাদক ফোরামের নতুন সভাপতি বাবলু, সম্পাদক রুবেল ও সহ-সাংগঠনিক সম্পাদক বায়েজিদ ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের সভাপতির মায়ের অস্ত্রোপচার রোববার: সুস্থতা কামনায় সর্বস্তরের দোয়া প্রার্থনা

বরিশালে নিষিদ্ধ ঘোষিত আ.লীগের মশাল মিছিলের চেষ্টা, আটক ৪

ডেস্ক রিপোর্ট ।। বরিশাল নগরীতে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কর্মীরা মশাল মিছিলের চেষ্টা করলে তাদের ধাওয়া করে চারজনকে ধরে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা।

আটককৃতরা হলেন, বানারীপাড়া উপজেলার বাইশারী ইউনিয়নের শিয়ালকাঠি গ্রামের মো. শাহিন শেখ (৪০), একই উপজেলার চাখার ইউনিয়নের সজীব হাওলাদার (৩৭), নগরীর ৩০ নম্বর ওয়ার্ডের চহঠা এলাকার শাহাদাত হোসেন অপু তালুকদার এবং দক্ষিণ চহঠা এলাকার মো. জাকির হোসেন।

গত রোববার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যায় নগরীর ফিশারি রোড এলাকা থেকে তাদের আটক করা হয়।

সোমবার বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন উল ইসলাম।তিনি জানান, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নগরীর কাশিপুর সুরভী পেট্রোল পাম্প সংলগ্ন এলাকা থেকে মশাল মিছিল বের হয়। পরে ফিশারি রোড এলাকায় পৌঁছালে স্থানীয়রা ধাওয়া দিয়ে চারজনকে আটক করে। এ সময় অন্যরা পালিয়ে যায়। পরে আটক ব্যক্তিদের থানায় সোপর্দ করা হয়। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
অন্যদিকে বরিশাল মহানগর বিএনপির সদস্য সচিব জিয়াউদ্দিন সিকদার দাবি করেন, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের কর্মীরা মশাল মিছিলের চেষ্টা করেন। স্থানীয় জনতা তাদের ধাওয়া দিলে চারজন ধরা পড়ে এবং পরে পুলিশের কাছে তুলে দেওয়া হয়।

তবে এ ঘটনাকে কেন্দ্র করে ফিশারী রোড এলাকায় কিছুটা উত্তেজনা ছড়িয়ে পড়লেও পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে পুলিশ।