বৃহস্পতিবার, ২৬শে আগস্ট, ২০২৬ ইং, রাত ৩:২১
শিরোনাম :
সুদানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশে বিদ্রোহী গোষ্ঠীর হামলায় শিশুসহ নিহত ২৭ নরসিংদীতে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য-অস্ত্রসহ গ্রেপ্তার ২৩৭ ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা বিনির্মাণে ইউএনও ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবির বরিশালে বার্তা সম্পাদক ফোরামের নতুন সভাপতি বাবলু, সম্পাদক রুবেল ও সহ-সাংগঠনিক সম্পাদক বায়েজিদ ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের সভাপতির মায়ের অস্ত্রোপচার রোববার: সুস্থতা কামনায় সর্বস্তরের দোয়া প্রার্থনা

খালেদা জিয়ার চিকিৎসায় অধিকতর সহায়তা দিতে ঢাকায় আসছেন যুক্তরাজ্য ও চীনের চিকিৎসকদল

ডেস্ক রিপোর্ট ।। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসায় সহযোগিতা করতে যুক্তরাজ্য ও চীন থেকে পৃথক দুটি বিশেষজ্ঞ চিকিৎসকদল ঢাকায় আসছেন বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ও খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এজেড এম জাহিদ হোসেন।

মঙ্গলবার (২ ডিসেম্বর) রাতে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবীর খান সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, খালেদা জিয়া বর্তমানে বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। তার গঠিত মেডিকেল বোর্ডকে আরও অধিকতর সহায়তা দিতে বিদেশি দুটি বিশেষজ্ঞ চিকিৎসকদল বুধবার (৩ ডিসেম্বর) ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।

ডা. জাহিদ হোসেনের উদ্ধৃতি দিয়ে শায়রুল কবীর জানান, যুক্তরাজ্য ও চীনের বিশেষজ্ঞরা খালেদা জিয়ার চিকিৎসা মূল্যায়নে মেডিকেল বোর্ডের সঙ্গে সমন্বয় করে কাজ করবেন।

চেয়ারপারসনের পরিবার ও বিএনপির পক্ষ থেকে দেশবাসীর কাছে তার দ্রুত আরোগ্যের জন্য দোয়া কামনা করা হয়েছে।