বৃহস্পতিবার, ২৮শে মে, ২০২৬ ইং, রাত ৯:১৩
শিরোনাম :
অপপ্রচারের শিকার বরিশালের আইনজীবী জাকির, পাওয়া গেল ভিন্ন তথ্য মাথা কেটে আলাদা করার সময়ও বেঁচে ছিল শিশু রামিসা! প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ ইরানের সঙ্গে হয় অর্থবহ চুক্তি, নয়তো কোনো চুক্তিই নয়: ডোনাল্ড ট্রাম্প ভারত যা চাইবে, তাই পাবে: ডোনাল্ড ট্রাম্প গৌরনদীতে মাইক্রোবাস ও কাভার্ডভ্যানের সংঘর্ষে নারী শিশু সহ আহত ৫ কোরবানির সিদ্ধান্তে জটিলতা, খামারিদের ঘরে ঘরে কান্নার রোল জুলাই সনদ না মেনে জন আকাঙ্ক্ষার বিপরীতে অবস্থান নেয়ায় সরকার জনবিচ্ছিন্ন হয়ে যাচ্ছে : মিয়া গোলাম পরওয়ার অবহেলায় নবজাতকের মৃত্যুঃ বেলভিউ কর্তৃপক্ষের দুঃখ প্রকাশ টানা ৮ ঘণ্টার বেশি গণপরিবহণ চালালে লাইসেন্স বাতিল

চরমোনাইতে স্কুল শিক্ষক ও তার পরিবারের উপর হামলা

স্টাফ রিপোর্টার ।। বরিশাল সদর উপজেলার চরমোনাই ইউনিয়নে জমিজমা বিরোধের জের ধরে পুলিশের উপস্থিতিতে এক শিক্ষক সহ ৪ জনকে কুপিয়ে ও পিটিয়ে রক্তাক্ত জখম করার অভিযোগ উঠেছে চিহ্নিত সন্ত্রাসী ও আওয়ামী লীগের দোসর জামাল হোসেন ও তার সহযোগীদের বিরুদ্ধে।

এ সময় সন্ত্রাসী তান্ডব চালিয়ে নগদ অর্থ,ঘর ভাংচুর ও মালামাল লুটপাট চালায় তারা।শুধু তাই নয় প্রতিপক্ষকে ঘায়েল করতে জামাল নাটকীয়ভাবে হাসপাতালে ভর্তি হয়েছে বলে অভিযোগ রয়েছে।

সোমবার ২৩ ফেব্রুয়ারি বিকেল ৩ টায় চরমোনাই ইউনিয়নের ২ নং ওয়ার্ডের মক্রম প্রতাপ এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী মনির হোসেন ফরাজি ওই এলাকার বাসিন্দা এনসান আলী ফরাজির ছেলে এবং পেশায় একজন হাইস্কুল শিক্ষক। বর্তমানে আহতরা শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। আহত সূত্রে জানা যায়, তার ক্রয়কৃত ২ একর ১০ শতাংশ জমি দীর্ঘদিন ধরে জবর দখলের পায়তারা করে আসছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের দোসর জামাল হোসেন ও তার বাহিনীর লোকজন। তারই সূত্র ধরে ঘটনার দিন সোমবার সকালে তার স্বজন পপি নিজের জমির মাটি কেটে নেয়।

এ সময় জামাল ও তার লোকজন বাধা প্রদান করে এবং প্রতিপক্ষকে ফাঁসানোর জন্য জামাল উল্টো কোতোয়ালি মডেল থানায় একটি অভিযোগ দায়ের করলে থানা থেকে এসআই সাব্বির সহ দুই পুলিশ সদস্যকে তদন্তের জন্য ঘটনাস্থলে পাঠানো হয়। পুলিশ সদস্যদের উপস্থিতিতে জামাল, মারুফ, মাহবুব,হাবিব ও আরিফ সহ অজ্ঞাত আরো ২০-৩০ জন ভাড়াটিয়া সন্ত্রাসী মনিরকে হত্যার উদ্দেশ্যে পূর্ব পরিকল্পিতভাবে ধারালো এবং দেশীয় অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে ও পিটিয়ে রক্তাক্ত জখম করে। ডাক চিৎকার শুনে তার ভাবি কুলসুম বকুল ও ভাগ্নে তাসলিমা তাকে উদ্ধার করতে এগিয়ে আসলে তাদেরকেও কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করে। প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার পর সন্ত্রাসীরা মনিরের বসত বাড়িতে ব্যাপক ভাংচুর ও লুটপাট চালায়। এ সময় নগদ অর্থ ও স্বর্ণালংকার ছিনিয়ে নেয়ার অভিযোগও রয়েছে ভুক্তভোগী পরিবারের। ঘটনার পর স্বজনরা আহতদেরকে গুরুতর অবস্থায় উদ্ধার করে তাৎক্ষণিক শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

এ ব্যাপারে এসআই সাব্বিরের মুঠোফোনে ফোন করলে ফোনে সাক্ষাৎকার দিবেন না বলে তিনি ফোন রেখে দেন। অভিযোগ রয়েছে, সাব্বির রহস্যজনক কারণে জামালের বিরুদ্ধে ঘটনাস্থলে কোন ব্যবস্থা নেননি। আহত তার পরিবারের সদস্যরা চরম আতঙ্ক ও নিরাপত্তাহীনতায় ভুগছেন।

পুলিশের উপস্থিতিতে এরকম নেক্কারজনক ঘটনায় এলাকাবাসীর মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে। এ ব্যাপারে প্রধানমন্ত্রী ও সেনাবাহিনীর ঊর্ধতন মহলে সুষ্ঠু বিচারের দাবি জানিয়েছেন ভুক্তভোগী পরিবার।