মঙ্গলবার, ২৫শে আগস্ট, ২০২৬ ইং, সন্ধ্যা ৭:৪৩
শিরোনাম :
ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা বিনির্মাণে ইউএনও ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবির বরিশালে বার্তা সম্পাদক ফোরামের নতুন সভাপতি বাবলু, সম্পাদক রুবেল ও সহ-সাংগঠনিক সম্পাদক বায়েজিদ ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের সভাপতির মায়ের অস্ত্রোপচার রোববার: সুস্থতা কামনায় সর্বস্তরের দোয়া প্রার্থনা বরিশাল সদর উপজেলা নির্বাহী অফিসার ফরিদা সুলতানার নেতৃত্বে শিক্ষা প্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে জামায়াত আমির ডা. শফিকুর রহমান এর অভিনন্দন

ইসরাইলের রাজধানী তেল আবিবে ইরানের পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা

আন্তর্জাতিক ডেস্ক ।। ইসরাইল ও যুক্তরাষ্ট্র ইরানে যৌথ হামলা চালানোর পর দ্বিতীয় দফায় প্রতিশোধমূলক আক্রমণ শুরু করেছে তেহরান। এর পর ইসরাইলের রাজধানী তেল আবিবে বিস্ফোরণের বিকট শব্দ শোনা যায়। এছাড়া উপসাগরীয় দেশগুলোতেও হামলা চালাচ্ছে ইরান, যেখানে মার্কিন সামরিক ঘাঁটি আছে।

ইরানে হামলায় সহযোগিতা করা ও সমর্থন দেওয়ার অভিযোগে আরব দেশগুলোর মাটিতে প্রতিশোধমূলক আঘাত হানছে ইরান। এছাড়া মধ্যপ্রাচ্যে ইসরাইল ও যুক্তরাষ্ট্রের সব স্বার্থসংশ্লিষ্ট স্থাপনায় হামলা করছে ইসলামি প্রজাতন্ত্রের বাহিনী।

ইসরাইল ও যুক্তরাষ্ট্রের যৌথ আগ্রাসনের কঠোর জবাব দিচ্ছে ইরান। দেশটির সেনাবাহিনী ও ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী প্রতিশোধমূলক ব্যাপক হামলা চালাচ্ছে। ইতোমধ্যে দেশটির মিসাইলগুলো আঘাত হেনেছে উপসাগরীয় দেশগুলোতে। এতে আরব আমিরাতে একজন নিহত হয়েছে বলে খবর পাওয়া গেছে।

সূত্র: আলজাজিরা।