শনিবার, ২০শে মার্চ, ২০২৬ ইং, রাত ৩:৫৫
শিরোনাম :
ঝালকাঠিতে অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য আ.সালাম এর পক্ষ থেকে অসহায় মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ ঈদ উপলক্ষে পদ্মা ও যমুনা সেতুতে টোল আদায়ে রেকর্ড যুদ্ধবিরতির পরই হরমুজে নৌ চলাচল নিশ্চিত করতে সহায়তা দেবে তিন দেশ সৌদির সঙ্গে মিল রেখে দুমকীতে ঈদের নামাজ আদায় অতিরিক্ত ভাড়া আদায়: দুমকীতে সাকুরাসহ ৪ পরিবহনে জরিমানা সংরক্ষিত নারী আসনে এমপি হতে চান অধ্যাপক শাহরিয়া শারমিন দুমকি প্রেসক্লাবের উদ্যোগে ঈদ আনন্দ মেলার জমকালো উদ্বোধন পদধারী বড় নেতাদের চেয়ে বেশি জনপ্রিয়তায়ই কাল হয়েছে আমার তিন আরব দেশের বিরুদ্ধে আইনি লড়াইয়ে ইরান ইসরাইলের মধ্যাঞ্চলে ইরানের ক্লাস্টার বোমা হামলা

ঝালকাঠিতে অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য আ.সালাম এর পক্ষ থেকে অসহায় মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ

ডেস্ক রিপোর্ট ।। ঝালকাঠি সদর উপজেলার ১নং গাবা রামচন্দ্রপুর ইউনিয়নের ২নং বিরমহল গ্রামের কৃতি সন্তান ও অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য আ. সালাম ব্যক্তিগত তহবিল থেকে অসহায়, দরিদ্র ও খেটে খাওয়া মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছেন।

ঈদকে সামনে রেখে গ্রামের সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে এই উদ্যোগ গ্রহণ করেন তিনি। স্থানীয় দরিদ্র পরিবারের মাঝে চাল, ডাল, তেলসহ বিভিন্ন প্রয়োজনীয় খাদ্যসামগ্রী তুলে দেন আ. সালাম।

এ সময় তিনি বলেন, “দীর্ঘদিন পুলিশের চাকরি করার সুবাদে আমি এলাকার মানুষের সাথে তেমন সময় দিতে পারিনি। এখন আমার ইচ্ছা, এলাকার মানুষের সাথে একসঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করা।”

তিনি আরও বলেন, “আমি চাই সুখে-দুঃখে সবসময় বটবৃক্ষের মতো ছায়া হয়ে এলাকার মানুষের পাশে থাকতে। এটি কোনো দান নয়, বরং মানুষের প্রতি ভালোবাসা ও দায়িত্ববোধ থেকে নিজের ইচ্ছায় এই সামগ্রী বিতরণ করছি।”

এ উদ্যোগে এলাকার সাধারণ মানুষের মাঝে ব্যাপক আনন্দ ও কৃতজ্ঞতার অনুভূতি লক্ষ্য করা গেছে। স্থানীয়রা জানান, এমন মানবিক কার্যক্রম সমাজে ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করে এবং অন্যদেরও এগিয়ে আসতে উৎসাহিত করে।