সোমবার, ১২ই অক্টোবর, ২০২৬ ইং, দুপুর ১:০৯
শিরোনাম :
মাদ্রাসাগুলোতে সৌরবিদ্যুৎ স্থাপনের নির্দেশ, সাহায্য করবে সরকার ব্যবসার প্রয়োজনে স্ত্রীর কাছে টাকা চাইলে তা ‘যৌতুক’ নয়: হাইকোর্ট কোনো মেয়ের স্বপ্ন যেন অর্থনৈতিক সীমাবদ্ধতা বা বৈষম্যের কারণে থেমে না যায়: প্রধানমন্ত্রী দিল্লিতে বিমসটেকের স্বরাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে যাচ্ছেন না বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী রমজানে খাদ্য সরবরাহে সংকট হবে না, পর্যাপ্ত মজুত আছে: খাদ্যমন্ত্রী কাঠামোগত ক্ষয়ক্ষতি থেকে ব্যাংক খাত পুনর্গঠনে বছরে ৬০ হাজার কোটি টাকা প্রয়োজন: গভর্নর পতনের দ্বারপ্রান্তে মোদি,দিল্লিতে বড় বিক্ষোভের ডাক ইন্ডিয়া জোটের দারিদ্র্যতা,অনিশ্চিত আবাসন ও ভ্রাম্যমাণ জীবনে শিক্ষাবঞ্চিত বেদে শিশুরা আন্তর্জাতিক ভাষা প্রতিযোগিতায় স্বর্ণপদক জিতলেন বিএম কলেজের রিফাত বিদায় বেলায় অবরুদ্ধ দুর্নীতির বরপুত্র বিআরটিসির চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লা

মোজতবা খামেনি আহত তবে ভালো আছেন: ইরান

আন্তর্জাতিক ডেস্ক ।। নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি আহত হলেও এখন ভালো আছেন বলে জানিয়েছে ইরান। বৃহস্পতিবার (১২ মার্চ) ইতালির দৈনিক করিয়ের ডেলা সেরাকে দেওয়া এক সাক্ষাৎকারে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই এ তথ্য জানান।

করিয়ের ডেলাকে সেরাকে দেওয়া সাক্ষাৎকারে ইসমাইল বাকাই চলমান আঞ্চলিক উত্তেজনা নিয়ে কথা বলেন এবং ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার নিন্দা জানান।

তিনি বলেন, ‘প্রতিবেশী দেশগুলোর সঙ্গে ইরানের কোনো শত্রুতা নেই।’ তবে তার দাবি, এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি অবিশ্বাস ও উত্তেজনা তৈরি করছে।

বাকাই জানান, তেহরান প্রতিবেশী দেশগুলোর সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে। একই সঙ্গে তিনি ইউরোপের দেশগুলোর তেলের দাম বৃদ্ধি নিয়ে উদ্বেগের বিষয়টিও উল্লেখ করেন।

ইরানি এই কূটনীতিক ইউরোপীয় দেশগুলোকে ‘এই অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর’ আহ্বান জানান এবং বলেন, তারা চাইলে মধ্যস্থতাকারী হিসেবে ভূমিকা রাখলে ইরান তা স্বাগত জানাবে।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানের ওপর যৌথ হামলা চালানোর পর থেকেই অঞ্চলে উত্তেজনা আরও বেড়েছে। ইরানি কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, এসব হামলায় প্রায় ১,৩০০ মানুষ নিহত এবং ১০ হাজারের বেশি মানুষ আহত হয়েছেন। এর জবাবে তেহরানও ইসরাইল, জর্ডান, ইরাকসহ উপসাগরীয় যেসব দেশে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি রয়েছে সেগুলোতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে।