মঙ্গলবার, ১৩ই অক্টোবর, ২০২৬ ইং, দুপুর ২:১০
শিরোনাম :
দুর্যোগ সহনশীল দেশ গড়ে তুলতে পারিবারিক সচেতনতার বিকল্প নেই:রাষ্ট্রপতি সরকারের জবাবদিহিতা নিশ্চিত করতে ছায়া মন্ত্রিসভা গঠনের আহ্বান ডেপুটি স্পিকারের ভারতের আন্দোলনের পেছনে বাংলাদেশের সংশ্লিষ্টতা রয়েছে, অভিযোগ পশ্চিমবঙ্গের মন্ত্রীর দক্ষিণ বঙ্গের সড়ক দুর্ঘটনার প্রধান পরিবহন সাকুরা,দেখলেই জনমনে আতঙ্ক ! আপত্তিকর ভিডিও ভাইরাল, ইসলামী আন্দোলন নেতার সাংগঠনিক সব পদ স্থগিত নিয়ন্ত্রণে আসেনি চকবাজারের আগুন, সরু গলি ও পানি স্বল্পতায় বেগ পাচ্ছে ১০ ইউনিট বিআরটিসির সাবেক চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লার বিরুদ্ধে অনিয়মের ভয়াবহ তথ্য তুলে ধরনের শ্রমিক-কর্মচারীরা মাদ্রাসাগুলোতে সৌরবিদ্যুৎ স্থাপনের নির্দেশ, সাহায্য করবে সরকার ব্যবসার প্রয়োজনে স্ত্রীর কাছে টাকা চাইলে তা ‘যৌতুক’ নয়: হাইকোর্ট কোনো মেয়ের স্বপ্ন যেন অর্থনৈতিক সীমাবদ্ধতা বা বৈষম্যের কারণে থেমে না যায়: প্রধানমন্ত্রী

ইরানকে মার্কিন সেনাদের অবস্থান খুঁজে দিচ্ছে রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক ।। যুক্তরাষ্ট্র ও ইসরাইলের আগ্রাসনের জবাবে মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক ঘাঁটিসহ স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন স্থাপনায় হামলা করছে ইরান। তাদের নিখুঁতভাবে নিশানা করার জন্য রাশিয়া তেহরানকে গোয়েন্দা তথ্য দিয়ে সহায়তা করছে বলে সংঘাতের শুরু থেকেই অভিযোগ করে আসছে মার্কিন ও ইউরোপীয় বিভিন্ন সূত্র। এবার সেই তালিকায় যুক্ত হলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

তার অভিযোগ, মধ্যপ্রাচ্যের কোথায় কোথায় মার্কিন সেনারা অবস্থান করছেন এবং তাদের গতিবিধি কেমন- তা শনাক্ত করে ইরানকে জানিয়েছে দিচ্ছে রাশিয়া।

জেলেনস্কি জানান, মধ্যপ্রাচ্য ও উপসাগরীয় অঞ্চলে মার্কিন এবং মিত্রবাহিনীর সামরিক ঘাঁটিতে রাশিয়া নজরদারি চালিয়েছে বলে ইউক্রেনের কাছে গোয়েন্দা তথ্য আছে।

টেলিগ্রামে এক পোস্টে জেলেনস্কি বলেন, চলতি সপ্তাহে কুয়েত, সৌদি আরব, তুরস্ক, কাতারসহ সাতটি অবস্থানে নজরদারি বা ছবি তোলা হয়েছে। এর মধ্যে ভারত মহাসাগরের দ্বীপ ডিয়েগো গার্সিয়ায় অবস্থিত যৌথ মার্কিন-ব্রিটিশ ঘাঁটিও আছে।

জেলেনস্কি ইঙ্গিত দেন, এ তৎপরতা বৃহত্তর ভূ-রাজনৈতিক উত্তেজনার সঙ্গে যুক্ত হতে পারে। একই সঙ্গে তিনি মস্কোর ওপর থেকে নিষেধাজ্ঞা শিথিল করার পদক্ষেপ নিয়ে প্রশ্ন তোলেন।

ইউক্রেনীয় প্রেসিডেন্ট এ সপ্তাহে সংযুক্ত আরব আমিরাত এবং কাতার সফর করেন। সেখানে তিনি ইরানি হামলা মোকাবিলায় ইউক্রেনের যুদ্ধে পরীক্ষিত ড্রোন প্রযুক্তি সহায়তার প্রস্তাব দেন। এছাড়া তিনি সৌদি আরব ও কাতারের সঙ্গে ১০ বছর মেয়াদী একটি নিরাপত্তা চুক্তিতে স্বাক্ষর করেছেন।

সূত্র: মিডল ইস্ট আই।