মঙ্গলবার, ১২ই মে, ২০২৬ ইং, বিকাল ৪:০৫
শিরোনাম :
ইসরায়েলের আয়রন ডোম ব্যবহার করে ইরানের মিসাইল ভূপাতিত করেছে আমিরাত বরিশালে পার্টনারস ফর প্রসপারিটি প্রোগ্রামের আওতায় স্থানীয় সংগঠনের মাঝে চেক হস্তান্তর চার সপ্তাহের মধ‍্যে হামের পরিস্থিতি স্বাভাবিক হবে: বরিশালে স্বাস্থ্যমন্ত্রী শিক্ষায় বিনিয়োগ করুন, জীবন বদলে দিন গ্লোবাল অ্যাকশন সপ্তাহে আলোচনা সভা ইউরেনিয়াম দখল না করা পর্যন্ত ইরান যুদ্ধ শেষ হবে না: নেতানিয়াহু পদত্যাগ করলেন ঢাবির সহকারী প্রক্টর মোনামি গর্ভের সন্তান ছেলে না মেয়ে, তা আর প্রকাশ করা যাবে না নারীর সাথে সময় কাটাতে যৌনউত্তেজক সিরাপ সেবন, দুই সন্তানের জনকের মৃত্যু! বিদেশী নাগরিককে অশ্লীল ভাষায় হয়রানী,২ টিকটকার গ্রেপ্তার শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখতে হবে : লস্কর মোহাম্মদ তসলিম

ইসরায়েলের আয়রন ডোম ব্যবহার করে ইরানের মিসাইল ভূপাতিত করেছে আমিরাত

আন্তর্জাতিক ডেস্ক ।। ইরানের সঙ্গে যুদ্ধ চলাকালে সংযুক্ত আরব আমিরাতকে আকাশ প্রতিরক্ষাব্যবস্থা আয়রন ডোম দিয়েছে ইসরাইল। জাতিসংঘে নিযুক্ত মার্কিন দূত মাইক ওয়াল্টজ বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় সময় সোমবার (১১ মে) জাতিসংঘের ইসরাইলি মিশন আয়োজিত অনুষ্ঠানে মাইক ওয়াল্টজ প্রথমবারের মতো প্রকাশ্যে এটি জানিয়েছেন।

সংবাদমাধ্যম টাইমস অব ইসরাইল জানিয়েছে, আয়রন ডোম ব্যবহার করে ইরানের ছোড়া মিসাইল ভূপাতিত করেছে আমিরাত।

মার্কিন দূত বলেন, ‘আমরা দেখেছি আমিরাত ইসরাইলের দেওয়া আয়রন ডোম ব্যবহার করেছে।’

এদিকে মার্কিন সংবাদমাধ্যম ওয়ালস্ট্রিট জার্নাল সোমবার জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে যুক্ত হয়ে ইরানে গোপনে হামলা চালায় সংযুক্ত আরব আমিরাত। তবে আমিরাত এখন পর্যন্ত প্রকাশ্যে হামলার কথা স্বীকার করেনি।

ওয়ালস্ট্রিট জার্নাল বলেছে, আমিরাতের হামলার মধ্যে ছিল ইরানের লাভান দ্বীপের একটি তেল শোধনাগার।

এই হামলাটি হয় এপ্রিলের শুরুর দিকে। তখন ইরানের সঙ্গে যুদ্ধবিরতির ঘোষণা দেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হামলাটি যুদ্ধবিরতির আগে নাকি পরে হয়েছে সেটি স্পষ্ট করেনি সংবাদমাধ্যমটি।