বুধবার, ৬ই অক্টোবর, ২০২৬ ইং, রাত ৪:১৪
শিরোনাম :
বরিশাল সিটি নির্বাচনে এনসিপির একক প্রার্থী আনোয়ার হোসেন শিকদার! বরিশাল আদালত চত্বরের ১০ তলা ভবন থেকে পড়ে যুবকের মৃত্যু স্বার্থান্বেষী মহলের অপপ্রচারের শিকার বিআইডব্লিউটি এর প্রকৌশলী মামুন উর রশিদ বরিশালে ল্যাবএইডের উদ্যোগে‘সেবা দিবস’পালিত বরিশালের ‘বিউটি সিনেমা হল’ জমি ঘিরে কোটি টাকার বিরোধ দেশের ইতিহাসে শিক্ষাখাতে এ বছরই সর্বোচ্চ বাজেট বরাদ্দ হয়েছে: প্রধানমন্ত্রী শিক্ষকরাই আগামীর বাংলাদেশ গড়ার প্রধান কারিগর: শিক্ষামন্ত্রী বরিশালে ইন্টারন্যাশনাল পিস স্কুলের প্যারেন্টিং কনফারেন্স অনুষ্ঠিত বিসিসি নির্বাচনে মাঠে তৎপর এনসিপির প্রার্থী আনোয়ার হোসেন শিকদার! কেডিসিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের পাশে জিয়াউদ্দিন সিকদার

বরিশালে ল্যাবএইডের উদ্যোগে‘সেবা দিবস’পালিত

ডেস্ক রিপোর্ট ।। উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করা এবং রোগীদের জন্য চিকিৎসা-বান্ধব পরিবেশ গড়ে তোলার প্রত্যয়ে বরিশালে ল্যাবএইড লিমিটেড ডায়াগনস্টিক বরিশাল-১-এর আয়োজনে ‘ল্যাবএইড সেবা দিবস’ পালিত হয়েছে।

সোমবার (৫ অক্টোবর) ল্যাবএইড লিমিটেড ডায়াগনস্টিক বরিশাল-১ প্রাঙ্গণে দিনব্যাপী এ কর্মসূচির আয়োজন করা হয়। প্রতি মাসের প্রথম সোমবার ‘ল্যাবএইড সেবা দিবস’ পালন করা হয় বলে আয়োজকরা জানান।

সেবা দিবস উপলক্ষে রোগী ও স্বজনদের জন্য বিশেষ আপ্যায়নের ব্যবস্থা করা হয়। একই সঙ্গে রোগীদের স্বাচ্ছন্দ্য নিশ্চিত করা, উন্নত সেবা প্রদান এবং চিকিৎসা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে সহযোগিতার মাধ্যমে একটি আন্তরিক ও চিকিৎসা-বান্ধব পরিবেশ তৈরির উদ্যোগ নেওয়া হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ল্যাবএইড লিমিটেড ডায়াগনস্টিক বরিশাল-১-এর ডিজিএম আব্দুল জলিল সিকদার, ডেপুটি ম্যানেজার মিজানুর রহমান, ডেপুটি ম্যানেজার লুনা আফরিন এবং সেলস অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ফরহাদুর রহমানসহ প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা।

ল্যাবএইড কর্তৃপক্ষ জানায়, রোগীদের প্রতি আন্তরিকতা, মানবিক আচরণ এবং উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করার লক্ষ্যে নিয়মিতভাবে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।