শনিবার, ২০শে নভেম্বর, ২০২৬ ইং, ভোর ৫:২৬
শিরোনাম :
সততা, পেশাদারিত্ব ও জনগণের আস্থাই সশস্ত্র বাহিনীর প্রকৃত শক্তি: রাষ্ট্রপতি আলোকিত আগামী প্রজন্ম গড়ার অঙ্গীকারে যাত্রা শুরু করল আল-আযহার ইনস্টিটিউট তারেক রহমানের জন্মদিনে বরিশালে ড্যাবের কুরআন খতম ও দোয়া মাহফিল হিজড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে বরিশালে অন্তর্ভুক্তিমূলক সংলাপ অনুষ্ঠিত আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বরিশালে ছাত্রদল নেতা রাহাত তালুকদারের নেতৃত্বে বিক্ষোভ মিছিল কুচক্রী মহলের অপপ্রচারের শিকার বিআরটিসির বরিশাল ডিপো ম্যানেজার,অপপ্রচারের প্রতিবাদ মহাপরিচালক সেলিম ফকিরের সুযোগ্য নেতৃত্বে বদলে যাচ্ছে সমবায় খাত, সঞ্চার হচ্ছে নতুন গতি গোপালগঞ্জে রামদা ও চাপাতি নিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের মহড়া, হাসপাতালে হামলা–ভাঙচুর–আগুন বরিশাল বিআরটিসি ম্যানেজার জুলফিকারকে বিতর্কিত করার অপচেষ্টার অভিযোগ উজিরপুরে উপজেলা চেয়ারম্যান পদে এনসিপির প্রার্থী মুহাম্মদ আবু সাঈদ ফেরদৌস

তারেক রহমানের জন্মদিনে বরিশালে ড্যাবের কুরআন খতম ও দোয়া মাহফিল

নিজস্ব প্রতিবেদক ।। বিএনপির চেয়ারম্যান ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিন উপলক্ষে বরিশালে কুরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২০ নভেম্বর) সকাল ১০টায় ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) বরিশাল জেলা শাখা ও শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) শাখার উদ্যোগে কলেজ ক্যাম্পাস প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে শতাধিক চিকিৎসক ও মেডিকেল শিক্ষার্থী অংশগ্রহণ করেন। এ সময় তারেক রহমানের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সার্বিক কল্যাণ কামনায় বিশেষ দোয়া করা হয়।

অনুষ্ঠানে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) এর কেন্দ্রীয় সহ-সভাপতি অধ্যাপক ডা. সিরাজুল ইসলাম, কেন্দ্রীয় সহ-সভাপতি ডা. পারভেজ রেজা কাকন, কেন্দ্রীয় সহ-সভাপতি ও শেবাচিম ড্যাবের সভাপতি ডা. নজরুল ইসলাম সেলিম, কেন্দ্রীয় ড্যাবের উপদেষ্টা ও বরিশাল জেলা শাখার সভাপতি ডা. কবিরুজ্জামান এবং শেবাচিম ড্যাবের সাধারণ সম্পাদক ডা. ইমতিয়াজ উদ্দিন সাজিদ।

শেষে কুরআন খতম ও বিশেষ দোয়া-মোনাজাতের মাধ্যমে তারেক রহমান এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয়।