বৃহস্পতিবার, ১লা অক্টোবর, ২০২৬ ইং, রাত ৮:২৭
শিরোনাম :
রূপাতলীতে শ্রমিকনেতা কাওছার হোসেনের নেতৃত্বে চাঁদামুক্ত পরিবেশে স্বস্তিতে আলফা-সিএনজি চালকরা! বরিশালে বিএনপি নেতাকে তুলে নিয়ে মারধর ও স্ট্যাম্পে জোরপূর্বক স্বাক্ষর নেওয়ার অভিযোগ বিএম কলেজে আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত বরিশালে ল্যাবএইডের উদ্যোগে বিশ্ব হার্ট দিবস পালিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ২৪ নং ওয়ার্ড বিএনপি নেতা এনায়েত হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল কৃতকার্য শিক্ষার্থীদের ফেল করানো শিক্ষকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে: শিক্ষামন্ত্রী হাসপাতালে সাংবাদিক বেলায়েত বাবলুর পাশে জাতীয় সাংবাদিক সংস্থা উন্নয়নে পরিবর্তনের প্রত্যয়,জাগুয়া ইউনিয়নবাসীর আস্থার প্রতীক কামরুজ্জামান সালেহ! সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার মূল পরিকল্পনাকারী গ্রেফতার জাসদ কার্যালয় থেকে আটক হওয়া ২৫৪ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ

পটুয়াখালীতে ৪০ হাজার পিস ইয়াবা ধ্বংস

ডেক্সরিপোর্ট  পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলায় উদ্ধার কৃত ৪০ হাজার পিস ইয়াবা ধ্বংস করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে কলাপাড়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত চত্বরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শোভন শাহরিয়ার’র উপস্থিতিতে এ ইয়াবা ধ্বংস করা হয়।

উদ্ধার কৃত ইয়াবা পানির সাথে গুলিয়ে ধ্বংস করে আন্ধারমানিক নদে ফেলে দেয়া হয়। একই সময় প্যাকেট পুড়িয়ে ফেলা হয়। এ সময় কলাপাড়া থানার ওসি মো. মনিরুল ইসলাম, ওসি (তদন্ত) আসাদুর রহমান উপস্থিত ছিলেন।

কলাপাড়া থানা পুলিশ জানায়, গত ১ নভেম্বর রাতে কলাপাড়া থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে ইউসুফ তালুকদারের বাড়িতে অভিযান চালিয়ে মাটি খুঁড়ে ইয়াবার এ বিশাল চালান আটক করে। এ সময় ইউসুফ তালুকদার ও তার পুত্র আসলাম তালুকদার এবং সহযোগী মুছা ও সুমনকে গ্রেপ্তার করা হয়। তবে ইয়াবা চালানের মূল হোতা বনি আমিন ঘটনার পর থেকে পলাতক রয়েছে।