বৃহস্পতিবার, ৭ই অক্টোবর, ২০২৬ ইং, রাত ৩:০৬
শিরোনাম :
১০ টি নতুন উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে বিমান বাংলাদেশের চুক্তি সই শৃঙ্খলা ও স্বচ্ছতা নিশ্চিত করায় ফের অপ-প্রচারের শিকার বরিশাল বিআরটিসির ম্যানেজার জুলফিকার! সেবা ও নিরাপত্তায় সজাগ বরিশাল ল্যাবএইড, চুরির সময় আটক নারীকে পুলিশে সোপর্দ এসএসসি পরীক্ষায় বৃত্তি পেল এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের চার শিক্ষার্থী বরিশাল সিটি নির্বাচনে এনসিপির একক প্রার্থী আনোয়ার হোসেন শিকদার! বরিশাল আদালত চত্বরের ১০ তলা ভবন থেকে পড়ে যুবকের মৃত্যু স্বার্থান্বেষী মহলের অপপ্রচারের শিকার বিআইডব্লিউটি এর প্রকৌশলী মামুন উর রশিদ বরিশালে ল্যাবএইডের উদ্যোগে‘সেবা দিবস’পালিত বরিশালের ‘বিউটি সিনেমা হল’ জমি ঘিরে কোটি টাকার বিরোধ দেশের ইতিহাসে শিক্ষাখাতে এ বছরই সর্বোচ্চ বাজেট বরাদ্দ হয়েছে: প্রধানমন্ত্রী

স্বামী গোসল করে না-দাঁত মাজে না, ডিভোর্স চাইলেন স্ত্রী

অনলাইন ডেস্ক  ভারতের বিহার রাজ্যের এক নারী স্বামীর অস্বাস্থ্যকর জীবনযাপনের জন্য বিবাহ বিচ্ছেদের আবেদন করেছেন। রাজ্যের বৈশালী জেলায় এ ঘটনা ঘটেছে বলে শনিবার (১১ জানুয়ারি) এক প্রতিবেদনে জানিয়েছে সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া।

সোনি দেবী নামের ২০ বছর বয়সী ওই নারী স্টেট ওমেন’স কমিশনের (এসডাব্লিউসি) কাছে অভিযোগ করেন, তার স্বামী মনিষ রাম (২৩) অনেক দিন ধরে দাঁত মাজেন না, গোসল করেন না। এমনকি দাড়ি-গোঁফও কামাতে চান না। ২০১৭ সালে মনিষকে বিয়ে করেন সোনি।

এদিকে সোনির কাছ থেকে অভিযোগ পেয়ে ওই ব্যক্তিকে নিজেকে শোধরানোর জন্য দুই মাসের সময়সীমা বেঁধে দিয়েছে এসডাব্লিউসি। এ সময়ের মধ্যে নিজেকে সংশোধন না করতে পারলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে।

সোনি বলেনম “আমার স্বামী ১০ দিনে একবারও দাড়ি-গোঁফ কামান না এবং গোসল করেন না। এছাড়া তিনি দাঁতও মাজেন না। এমনকি তার মধ্যে ভদ্রতা ও আদব-কায়দার বালাইও নেই।”

তিনি আরও জানান, তার স্বামী তার জীবন ধ্বংস করে দিয়েছেন। এমন জীবন তিনি চান না। তাই স্বামীর থেকে আলাদা হতে চান তিনি।

এদিকে সোনির স্বামী মনিষ জানিয়েছেন, তিনি বিবাহ বিচ্ছেদ চান না এবং স্ত্রীর সঙ্গে বসবাস করতে চান। স্ত্রীর মন জয় করতে বেঁধে দেওয়া সময়ের মধ্যে নিজেকে বদলে ফেলবেন বলেও জানান তিনি।