শনিবার, ২২শে আগস্ট, ২০২৬ ইং, সকাল ৮:১৩
শিরোনাম :
মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবির বরিশালে বার্তা সম্পাদক ফোরামের নতুন সভাপতি বাবলু, সম্পাদক রুবেল ও সহ-সাংগঠনিক সম্পাদক বায়েজিদ ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের সভাপতির মায়ের অস্ত্রোপচার রোববার: সুস্থতা কামনায় সর্বস্তরের দোয়া প্রার্থনা বরিশাল সদর উপজেলা নির্বাহী অফিসার ফরিদা সুলতানার নেতৃত্বে শিক্ষা প্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে জামায়াত আমির ডা. শফিকুর রহমান এর অভিনন্দন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী অসহায় হেলেনার পাশে ইউএনও ফরিদা, উপহার পেলেন রেইনকোট-মোবাইল-খাবার অপরাধ দমনে সাংবাদিকদের সহযোগিতা চাইলেন বরিশালের নবাগত ডিআইজি

এস এস সি পরীক্ষার ফল প্রকাশ মে মাসের প্রথম সপ্তাহে

ডেক্সরিপোর্ট:মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ আগামী মে মাসের প্রথম সপ্তাহে ৪,৫ অথবা ৬ মে এর যে কোনো তারিখে প্রকাশিত হতে পারে।নাম প্রকাশ না করার শর্তে মঙ্গলবার ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের একজন কর্মকর্তা এ তথ্য জানান।

তিনি জানান, এই তিন দিনের যেকোনো একদিন ফল প্রকাশের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্মতি চেয়েছে শিক্ষা বোর্ডগুলো। প্রধানমন্ত্রী যেদিন সময় দেবেন সেই তারিখেই ফল প্রকাশ করা হবে।

এ সময় তিনি আরো জানান, এখনো প্রধানমন্ত্রীর সম্মতি তারা পাননি। গত ২ ফেব্রুয়ারি এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছিল। এদিকে ২০১৯-২০ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির নীতিমালা প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়।
ভর্তির জন্য আবেদন নেওয়া শুরু হবে ১২ মে, চলবে ২৩ মে পর্যন্ত। আগের মতো ৩০ জুনের মধ্যে ভর্তির কাজ শেষ করে ১ জুলাই থেকে ক্লাস শুরু হবে।

এবারও এসএসসি ও সমমানের পরীক্ষার ফলের ভিত্তিতে একাদশ শ্রেণিতে শিক্ষার্থী ভর্তি করা হবে। কোনো বাছাই বা ভর্তি পরীক্ষা হবে না। একজন ভর্তি–ইচ্ছুক শিক্ষার্থীকে অনলাইনে কমপক্ষে পাঁচটি ও সর্বোচ্চ ১০টি কলেজ বা সমমানের শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য পছন্দক্রম দিয়ে আবেদন করতে হবে।

অনলাইনে আবেদন করতে হবে www.xiclassadmission.gov.bd ঠিকানায়। অনলাইনে ১৫০ টাকা দিয়েই ৫ থেকে সর্বোচ্চ ১০টি কলেজে আবেদন করা যাবে। এ ছাড়া টেলিটক মোবাইলের মাধ্যমে এসএমএস করেও আবেদন করার সুযোগ আছে। তবে এসএমএসের ক্ষেত্রে প্রতি শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য ১২০ টাকা করে ফি দিতে হবে। উভয় পদ্ধতিতে সর্বোচ্চ ১০টি প্রতিষ্ঠানের জন্য আবেদন করা যাবে। এরপর শিক্ষার্থীর ফল ও পছন্দক্রমের ভিত্তিতে একটি প্রতিষ্ঠানে ভর্তির জন্য নির্বাচন করে দেওয়া হবে।