শনিবার, ২২শে আগস্ট, ২০২৬ ইং, সকাল ৮:১৩
শিরোনাম :
মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবির বরিশালে বার্তা সম্পাদক ফোরামের নতুন সভাপতি বাবলু, সম্পাদক রুবেল ও সহ-সাংগঠনিক সম্পাদক বায়েজিদ ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের সভাপতির মায়ের অস্ত্রোপচার রোববার: সুস্থতা কামনায় সর্বস্তরের দোয়া প্রার্থনা বরিশাল সদর উপজেলা নির্বাহী অফিসার ফরিদা সুলতানার নেতৃত্বে শিক্ষা প্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে জামায়াত আমির ডা. শফিকুর রহমান এর অভিনন্দন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী অসহায় হেলেনার পাশে ইউএনও ফরিদা, উপহার পেলেন রেইনকোট-মোবাইল-খাবার অপরাধ দমনে সাংবাদিকদের সহযোগিতা চাইলেন বরিশালের নবাগত ডিআইজি

২৪ মে থেকে শুরু, চার ধাপে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা

ডেক্সরিপোর্ট:আগামী ২৪ মে থেকে শুরু হয়ে চার ধাপে হবে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা।প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রাজস্ব খাতভুক্ত সহকারী শিক্ষক নিয়োগ-২০১৮ এর লিখিত পরীক্ষা চার ধাপে পর্যায়ক্রম ২৪ মে, ৩১ মে, ১৪ জুন ও ২১ জুন (শুক্রবার) সকাল ১০টায় অনুষ্ঠিত হবে।

পরীক্ষা সংক্রান্ত যাবতীয় প্রস্তুতিমূলক কার্যক্রম নিতে বলা হয়েছে।

এর আগে ১৭ মে থেকে চার দফায় পরীক্ষা আয়োজনের কথা জানানো হয়েছিল। ওই দিন জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা থাকায় এই পরীক্ষা পেছানো হয়েছে বলে সূত্র জানিয়েছে।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর জানায়, গত বছরের ১ আগস্ট থেকে ৩০ আগস্ট পর্যন্ত অনলাইনে ২৪ লাখের বেশি আবেদন জমা পড়েছে।

১৩ হাজার পদের বিপরীতে এসব আবেদন জমা পড়ে। নিয়োগ পরীক্ষার প্রশ্ন করা হবে ডিজিটাল পদ্ধতিতে। এতে লিখিত ও মৌখিক পরীক্ষা নেওয়া হবে।