মঙ্গলবার, ১৩ই অক্টোবর, ২০২৬ ইং, বিকাল ৫:০১
শিরোনাম :
দুর্যোগ সহনশীল দেশ গড়ে তুলতে পারিবারিক সচেতনতার বিকল্প নেই:রাষ্ট্রপতি সরকারের জবাবদিহিতা নিশ্চিত করতে ছায়া মন্ত্রিসভা গঠনের আহ্বান ডেপুটি স্পিকারের ভারতের আন্দোলনের পেছনে বাংলাদেশের সংশ্লিষ্টতা রয়েছে, অভিযোগ পশ্চিমবঙ্গের মন্ত্রীর দক্ষিণ বঙ্গের সড়ক দুর্ঘটনার প্রধান পরিবহন সাকুরা,দেখলেই জনমনে আতঙ্ক ! আপত্তিকর ভিডিও ভাইরাল, ইসলামী আন্দোলন নেতার সাংগঠনিক সব পদ স্থগিত নিয়ন্ত্রণে আসেনি চকবাজারের আগুন, সরু গলি ও পানি স্বল্পতায় বেগ পাচ্ছে ১০ ইউনিট বিআরটিসির সাবেক চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লার বিরুদ্ধে অনিয়মের ভয়াবহ তথ্য তুলে ধরনের শ্রমিক-কর্মচারীরা মাদ্রাসাগুলোতে সৌরবিদ্যুৎ স্থাপনের নির্দেশ, সাহায্য করবে সরকার ব্যবসার প্রয়োজনে স্ত্রীর কাছে টাকা চাইলে তা ‘যৌতুক’ নয়: হাইকোর্ট কোনো মেয়ের স্বপ্ন যেন অর্থনৈতিক সীমাবদ্ধতা বা বৈষম্যের কারণে থেমে না যায়: প্রধানমন্ত্রী

কয়েক দশক ধরে আঞ্চলিক উত্তেজনার মধ্যে রয়েছে হরমুজ প্রণালী

ডেক্সরিপোর্ট:হরমুজ প্রণালী মধ্যপ্রাচ্যের সঙ্গে এশিয়া, ইউরোপ, উত্তর আমেরিকা এবং এর বাইরে তেল সরবরাহে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এই অঞ্চলের প্রাণ হরমুজ প্রণালী কয়েক দশক ধরে আঞ্চলিক উত্তেজনার মধ্যে রয়েছে।

হরমুজ প্রণালীর জলাধারের প্রবাহ ইরান ও ওমানকে পৃথক করেছে, এটি উপসাগরীয় অঞ্চল ওমান ও আরব সাগরের মধ্যে সম্পর্ক তৈরি করেছে।

এ প্রণালী সংকীর্ণ বিন্দুতে ২১ মাইল (৩৩ কিলোমিটার) প্রশস্ত, তবে উভয় দিক থেকে জাহাজ চলাচলের রাস্তা শুধুমাত্র দুই মাইল (৩ কিলোমিটার) প্রশস্ত।
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রশাসনিক তথ্য মতে, প্রতিদিন ১৮.৫ মিলিয়ন ব্যারেল তেল এই প্রণালী দিয়ে সরবরাহ হয়। এটি ২০১৬ সালের হিসাব।

ওই হিসাবে বলা হয়েছে, এই তেল সরবরাহের মধ্যে ৩০ শতাংশ অপরিশোধিত ও বাকি অংশ বিভিন্ন তরল তেল।

তেল বিশ্লেষণ সংস্থা ভরটেক্সা তথ্যানুযায়ী, ২০১৭ সালে এই প্রণালী দিলে ১৭.২ মিলিয়ন ব্যারেল (বিপিডি) অপরিশোধিত তেল সরবরাহ হয়েছে। ২০১৮ সালের মাঝামাঝি (বিপিডি) তেলের সরবরাহ ছিল ১৭.৪ মিলিয়ন ব্যারেল।

বিশ্বে ১০০ মিলিয়ন বিপিডি তেলে চাহিদা রয়েছে এর এক পঞ্চামাংশ এ প্রণালী দিয়ে সরবরাহ হয়।

অপরিশোধিত তেল সরবরাহকারী দেশগুলোর মধ্যে উল্লেযোগ্য হলো সৌদি আরব, ইরান, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত এবং ইরাক। এসব দেশগুলো পেট্রোলিয়াম রফতানিকারক সংগঠনের সদস্য। যারা জাহাজে পানিপথে তেল সরবরাহ করে।

এই প্রণালীটি প্রাকৃতিক তরল গ্যাস (এরএনজি) সরবরাহেরর জন্য বিশ্বের সরচেয়ে বড় রফতানিকারক দেশ কাতার ব্যবহার করে আসছে।

১৯৮০-১৯৮৮ সাল পর্যন্ত ইরান-ইরাকের যুদ্ধে দুই পাশ থেকে তেল রফতানিকারকদের হয়রানি করা হয়। যেটি ট্যাঙ্কার যুদ্ধ নামে পরিচিত।

বাহরাইনে অবস্থিত মার্কিন যুক্তরাষ্ট্রের পঞ্চম ফ্লিট এসব এলাকার বাণিজ্যিক জাহাজগুলো রক্ষার দায়িত্ব পালন করছে।