শুক্রবার, ৫ই নভেম্বর, ২০২৬ ইং, ভোর ৫:০৮
শিরোনাম :
দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর! বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু ঔষধ প্রশাসনের মহাপরিচালক আলমগীর হোসেন ও বায়োজেন ফার্মাসিউটিক্যালস কে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ শোকাহত আব্দুস সালামের পরিবারের পাশে জাতীয় সাংবাদিক সংস্থা মুলাদীতে এনসিপির ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন পবিপ্রবিতে পরিবহন সংকট নিরসনে বিআরটিসির দুই ডাবল ডেকার বাস উদ্বোধন মাদ্রাসার শিক্ষার্থীরাও পারে,নলছিটি উপজেলায় একমাত্র জিপিএ-৫ পেয়েছে ফাহমিদা সুরেন্দ্র ভবন ছাত্রাবাসে সিনিয়রের বিরুদ্ধে জুনিয়রকে স্টাম্প দিয়ে আঘাতের অভিযোগ শায়েস্তাবাদে জনগনের আস্থার প্রতীক বিএনপি নেতা চেয়ারম্যান প্রার্থী হেমায়েত হোসেন মুরাদ!

মানব পাচারে জড়িত ট্রাভেল এজেন্সি গুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে: পররাষ্ট্রমন্ত্রী

ডেক্সরিপোর্ট:মানব পাচারে যেসব ট্রাভেল এজেন্সি জড়িত সেগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন।অনেকে অবৈধভাবে বিদেশ যাচ্ছে এ বিষয়ে সরকারের অবস্থান প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী বলেন, বিভিন্ন রকম প্ররোচনা করে লোকজনকে স্বপ্ন দেখানো হচ্ছে। যেসব ট্রাভেল এজেন্সি মানব পাচারের সঙ্গে জড়িত সেগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। গত বছর এমন একটি তালিকাও আমরা করেছি।

তিনি আরও বলেন,ভূমধ্যসাগরে নৌকাডুবির ঘটনায় বাংলাদেশিদের লাশ শনাক্ত করা হলে দেশে আনা হবে তবে ওই নৌকাডুবিতে বাংলাদেশের কতজন মারা গেছেন এবং কতটি লাশ পাওয়া গেছে তা তিনি নিশ্চিত করে জানাতে পারেননি।

মঙ্গলবার রাজধানীর কৃষিবিদ ইন্সটিটিউটে (কেআইবি) এক সেমিনার শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

এদিকে ইতালি যাওয়ার পথে ভূমধ্যসাগরে নৌকাডুবির ঘটনায় বাংলাদেশের তিন জেলার চারজন যুবক এখনও নিখোঁজ রয়েছেন। তাদের কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। নিখোঁজদের মধ্যে শরীয়তপুরের আরও দুই যুবক ও মৌলভীবাজারের বড়লেখার এক যুবক এবং সিলেটের গোলাপগঞ্জের এক যুবক রয়েছেন।

এছাড়া এ ঘটনায় নিহতদের মধ্যে নোয়াখালীর চাটখিলের এক যুবক, সুনামগঞ্জ জেলার দু’জন এবং মাদারীপুরের শিবচরে একজন রয়েছেন।

সেমিনার শেষে পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন আরও বলেন, বাংলাদেশের একজন রাষ্ট্রদূত ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা তিউনিসিয়া গেছেন। তাদের সঙ্গে যোগাযোগ না হওয়ায় তথ্যে অনেক গ্যাপ আছে বলেও তিনি জানান।

তিনি বলেন, বিভিন্ন সূত্র থেকে ৩৭ জন বাংলাদেশির মৃত্যুর খবর শোনা যাচ্ছে। পাঁচজনের লাশ পাওয়ার খবরও শোনা গেছে।

তিনি বলেন, বাংলাদেশিদের লাশ পাওয়া গেলে দেশে আনা হবে। আর যারা জীবিত উদ্ধার হয়েছেন তাদের নিয়মানুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

স্বাস্থ্য অধিদফতর আয়োজিত সেমিনারে ডিজিটাল পদ্ধতিতে জন্ম ও মৃত্যুসংক্রান্ত তথ্য সংরক্ষণ বিষয়ে আলোচনা হয়।

স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক ডা. আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে আরো বক্তব্য দেন প্রধানমন্ত্রীর সাবেক উপদেষ্টা ড. সৈয়দ মোদাচ্ছের আলী, প্রধানমন্ত্রী কার্যালয়ের মহাপরিচালক নীলুফার আহমেদ, বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরোর (ব্যানবেইস) মহাপরিচালক মুহাম্মদ ফসিউল্লাহ, স্থানীয় সরকার বিভাগের জন্ম-মৃত্যু রেজিস্ট্রার মানিক লাল বণিক প্রমুখ।