মঙ্গলবার, ১৩ই অক্টোবর, ২০২৬ ইং, বিকাল ৫:০০
শিরোনাম :
দুর্যোগ সহনশীল দেশ গড়ে তুলতে পারিবারিক সচেতনতার বিকল্প নেই:রাষ্ট্রপতি সরকারের জবাবদিহিতা নিশ্চিত করতে ছায়া মন্ত্রিসভা গঠনের আহ্বান ডেপুটি স্পিকারের ভারতের আন্দোলনের পেছনে বাংলাদেশের সংশ্লিষ্টতা রয়েছে, অভিযোগ পশ্চিমবঙ্গের মন্ত্রীর দক্ষিণ বঙ্গের সড়ক দুর্ঘটনার প্রধান পরিবহন সাকুরা,দেখলেই জনমনে আতঙ্ক ! আপত্তিকর ভিডিও ভাইরাল, ইসলামী আন্দোলন নেতার সাংগঠনিক সব পদ স্থগিত নিয়ন্ত্রণে আসেনি চকবাজারের আগুন, সরু গলি ও পানি স্বল্পতায় বেগ পাচ্ছে ১০ ইউনিট বিআরটিসির সাবেক চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লার বিরুদ্ধে অনিয়মের ভয়াবহ তথ্য তুলে ধরনের শ্রমিক-কর্মচারীরা মাদ্রাসাগুলোতে সৌরবিদ্যুৎ স্থাপনের নির্দেশ, সাহায্য করবে সরকার ব্যবসার প্রয়োজনে স্ত্রীর কাছে টাকা চাইলে তা ‘যৌতুক’ নয়: হাইকোর্ট কোনো মেয়ের স্বপ্ন যেন অর্থনৈতিক সীমাবদ্ধতা বা বৈষম্যের কারণে থেমে না যায়: প্রধানমন্ত্রী

যুক্তরাষ্ট্র- ইরান সংকট সমাধানে মধ্যস্থতার উদ্যোগ ইরাকের প্রধানমন্ত্রীর

ডেক্সরিপোর্ট:যুক্তরাষ্ট্র-ইরানের যুদ্ধ চান না বলে জানিয়েছেন ইরাকের প্রধানমন্ত্রী আবদেল আবদুল মাহদি। মঙ্গলবার দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা (ইনা) এ তথ্য জানায়। এতে বলা হয়, ইরাক দেশ দুইটির সঙ্গে যোগাযোগ করছে। খবর ইয়েনি শাফাকের।

আবদুল মাহদি বলেন, এ সঙ্কট নিয়ে ওয়াশিংটন এবং তেহরানের সঙ্গে ইরাক একটি কার্যকর সমাধান বের করতে তৎপরতা চালাচ্ছে।

এর আগে সোমবার ইরাকের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ আল-হাকিম টেলিফোনে কাতারের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ বিন আবদুল রহমান আল-থানির সঙ্গে মধ্যপ্রাচ্যের শান্তি নিয়ে ফোনে কথা বলেন।

দুই দেশের কূটনৈতিক আলাপের পর ইরাকের পররাষ্ট্রমন্ত্রী এক বিবৃতিতে বলেন, সঙ্কটের সময় এ অঞ্চলের উন্নয়নের জন্য প্রয়োজন শান্তিপূর্ণ সমাধানে পৌঁছানো।

২০১৫ সালে ইরানের সঙ্গে প্রভাবশালী ছয়টি দেশের সঙ্গে পরমাণু সমঝোতা চুক্তি হয়। গত বছর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ চুক্তি থেকে বের হয়ে গেল দু’দেশের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এরপর তেহরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র অর্থনৈতিক ও তেলের ওপর নিষেধাজ্ঞা দেয়।

মার্কিন নেতৃত্বাধীন বহর হরমুজ প্রণালীতে রয়েছে। উত্তেজনার মধ্যে মধ্যপ্রাচ্যে ওয়াশিংটন প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র এবং নৌবাহিনীর বিমানবাহী রণতরী পাঠিয়েছে।

মার্কিন কর্মকর্তারা বলছেন, ইরানি ও তাদের ছায়া বাহিনীর সম্ভাব্য হামলার প্রস্তুতির প্রতিরোধক হিসেবে এই রণতরী ও বোমারু বিমান মোতায়েনের নির্দেশ দেয়া হয়েছে।

বোল্টন হুশিয়ারি দিয়ে বলেন, এ ধরনের কোনো হামলা হলে কঠোর শক্তি প্রয়োগ করে জবাব দেয়া হবে।

এছাড়াও ইরানের হুমকির জবাবে কাতারের মার্কিন ঘাঁটিতে বি-৫২ স্ট্রাটোফোরট্রেস বোমারু বিমান পাঠিয়েছে যুক্তরাষ্ট্র।

এ সপ্তাহে দু’টি সৌদি তেলের ট্যাঙ্কার এবং একটি নরওয়ের জাহাজ রহস্যজনকভাবে ওমান উপসাগীয় এলাকায় সংযুক্ত আরব আমিরাতে কাছে ক্ষতিগ্রস্ত হয়েছে।