মঙ্গলবার, ১৩ই অক্টোবর, ২০২৬ ইং, বিকাল ৫:০০
শিরোনাম :
দুর্যোগ সহনশীল দেশ গড়ে তুলতে পারিবারিক সচেতনতার বিকল্প নেই:রাষ্ট্রপতি সরকারের জবাবদিহিতা নিশ্চিত করতে ছায়া মন্ত্রিসভা গঠনের আহ্বান ডেপুটি স্পিকারের ভারতের আন্দোলনের পেছনে বাংলাদেশের সংশ্লিষ্টতা রয়েছে, অভিযোগ পশ্চিমবঙ্গের মন্ত্রীর দক্ষিণ বঙ্গের সড়ক দুর্ঘটনার প্রধান পরিবহন সাকুরা,দেখলেই জনমনে আতঙ্ক ! আপত্তিকর ভিডিও ভাইরাল, ইসলামী আন্দোলন নেতার সাংগঠনিক সব পদ স্থগিত নিয়ন্ত্রণে আসেনি চকবাজারের আগুন, সরু গলি ও পানি স্বল্পতায় বেগ পাচ্ছে ১০ ইউনিট বিআরটিসির সাবেক চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লার বিরুদ্ধে অনিয়মের ভয়াবহ তথ্য তুলে ধরনের শ্রমিক-কর্মচারীরা মাদ্রাসাগুলোতে সৌরবিদ্যুৎ স্থাপনের নির্দেশ, সাহায্য করবে সরকার ব্যবসার প্রয়োজনে স্ত্রীর কাছে টাকা চাইলে তা ‘যৌতুক’ নয়: হাইকোর্ট কোনো মেয়ের স্বপ্ন যেন অর্থনৈতিক সীমাবদ্ধতা বা বৈষম্যের কারণে থেমে না যায়: প্রধানমন্ত্রী

সমকামী বিয়ের বৈধতা দিয়েছে তাইওয়ান

ডেক্সরিপোর্ট:এবার এশিয়ার প্রথম কোন দেশ হিসেবে সমকামী বিয়ের বৈধতা দিল তাইওয়ান। এর মাধ্যমে দেশটিতে এখন থেকে সমকামী বিবাহ রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি পাবে। শুক্রবার দেশটির পার্লামেন্টে এক ভোটের মাধ্যমে এ রায় দেয়া দেয়। খবর সিএনএনের।

এর আগে ২০১৭ সালে এক রায়ে সমলিঙ্গের বিয়ের পক্ষে অবস্থান নিয়েছিল দেশটির সাংবিধানিক আদালত। সে সময় এ সংক্রান্ত এক রায়ে বলা হয়েছে, সমলিঙ্গের লোকজনের বৈধভাবে বিয়ের অধিকার আছে।

এ সংক্রান্ত আইনে পরিবর্তন আনতে পার্লামেন্টকে দুই বছরের সময় বেধে দেয়া হয়। আগামী ২৪ মে সুপ্রিম কোর্টের ওই সময়সীমা শেষ হবে। তার আগেই শুক্রবার তাইওয়ানের পার্লামেন্ট সমলিঙ্গের বিয়ের অনুমতি দিয়ে ইতিহাস সৃষ্টি করল।

তাইওয়ানের রাজধানী তাইপের সংসদ ভবনের সামনে হাজার হাজার সমকামী এবং মানবাধিকার কর্মীকে জড়ো হতে দেখা গেছে।

সমকামী বিয়ের অনুমোদন দিতে পার্লামেন্টে তিনটি আলাদা বিল নিয়ে বিতর্কে করেন আইনপ্রণেতারা। তিনটি খসড়া বিলের বিষয়ে আইনসভায় ভোট হয়েছে। এর মধ্যে মাত্র একটিতেই বিবাহ শব্দটির ব্যবহার করা হয়েছে এবং আলাদা ভাবে সমকামী বিয়েকে বৈধতা দেওয়া হয়েছে।

সংখ্যাগরিষ্ঠ ডেমোক্রেটিক প্রোগ্রেসিভ পার্টির আইনপ্রণেতাদের নেতৃত্বে শুক্রবারের ওই বিলের পক্ষে ভোট পড়েছে ৬৬ এবং বিপক্ষে ২৭। এটি প্রেসিডেন্ট সাই ইং ওয়েনের ক্যাবিনেটে পেশ করা হবে। তিনি অনুমোদন দিলে এটি আইনে পরিণত হবে।

অপরদিকে উপস্থাপিত বাকি দু’টি বিল সমকামী বিরোধী গোষ্ঠীর পেশ করা। সেখানে স্বাভাবিক ভাবে বিয়ে কথাটিরই ব্যবহার নেই। ‘সমকামী মিলন’ কিংবা ‘সমকামী পরিবার’-এর মতো শব্দ ব্যবহার করা হয়েছে।