মঙ্গলবার, ১৩ই অক্টোবর, ২০২৬ ইং, বিকাল ৫:০১
শিরোনাম :
দুর্যোগ সহনশীল দেশ গড়ে তুলতে পারিবারিক সচেতনতার বিকল্প নেই:রাষ্ট্রপতি সরকারের জবাবদিহিতা নিশ্চিত করতে ছায়া মন্ত্রিসভা গঠনের আহ্বান ডেপুটি স্পিকারের ভারতের আন্দোলনের পেছনে বাংলাদেশের সংশ্লিষ্টতা রয়েছে, অভিযোগ পশ্চিমবঙ্গের মন্ত্রীর দক্ষিণ বঙ্গের সড়ক দুর্ঘটনার প্রধান পরিবহন সাকুরা,দেখলেই জনমনে আতঙ্ক ! আপত্তিকর ভিডিও ভাইরাল, ইসলামী আন্দোলন নেতার সাংগঠনিক সব পদ স্থগিত নিয়ন্ত্রণে আসেনি চকবাজারের আগুন, সরু গলি ও পানি স্বল্পতায় বেগ পাচ্ছে ১০ ইউনিট বিআরটিসির সাবেক চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লার বিরুদ্ধে অনিয়মের ভয়াবহ তথ্য তুলে ধরনের শ্রমিক-কর্মচারীরা মাদ্রাসাগুলোতে সৌরবিদ্যুৎ স্থাপনের নির্দেশ, সাহায্য করবে সরকার ব্যবসার প্রয়োজনে স্ত্রীর কাছে টাকা চাইলে তা ‘যৌতুক’ নয়: হাইকোর্ট কোনো মেয়ের স্বপ্ন যেন অর্থনৈতিক সীমাবদ্ধতা বা বৈষম্যের কারণে থেমে না যায়: প্রধানমন্ত্রী

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার কোনো ইচ্ছা আমাদের নেই: ইরানি পররাষ্ট্রমন্ত্রী

ডেক্সরিপোর্ট:ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভেদ জারিফ বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার কোনো ইচ্ছা আমাদের নেই। জাপানের কিয়োডো বার্তা সংস্থার কাছে দেয়া এক সাক্ষাৎকারে একথা বলেন তিনি।জারিফ বলেন উপসাগরীয় অঞ্চলে উত্তেজনা বৃদ্ধি পাওয়ায় ইরান বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা প্রত্যাখান করেছে। সেইসঙ্গে বলেছে, তেহরানের পক্ষ থেকে আসন্ন হামলা পরিকল্পনার অজুহাত তুলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে এ অঞ্চলে ওয়াশিংটন সামরিক শক্তি বাড়ানোর পরও ইরান ‘সর্বোচ্চ সংযম’ দেখাচ্ছে। খবর এএফপি’র।

এদিকে মার্কিন কর্মকর্তারা জানান, ইরান তাদের ঐতিহ্যবাহী বিভিন্ন ছোট নৌযানে ক্ষেপণাস্ত্র তুলেছে এমন ছবি প্রদর্শনের প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্র উপসাগরীয় অঞ্চলে একটি রণতরী ও বি-৫২ যুদ্ধবিমান মোতায়েন করে।

কৌশলগত দিক থেকে বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ জলপথগুলোর অন্যতম হচ্ছে উপসাগর।

জাপানের কর্মকর্তাদের সাথে আলোচনা জন্য টোকিও সফরে যাওয়া ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাভেদ জারিফ যুক্তরাষ্ট্রের ক্রমবর্ধমান উত্তেজনাকে ‘অগ্রহণযোগ্য’ হিসেবে অভিহিত করেছেন।

তিনি সাংবাদিকদের বলেন, এ ব্যাপারে যুক্তরাষ্ট্রের সাথে আলোচনার কোন সম্ভাবনা নেই। ‘প্রেসিডেন্ট ট্রাম্প কেন অতিবিশ্বাসী হচ্ছেন আমি তা জানি না।’

জারিফ বলেন, ইরানের পরমাণু কর্মসূচি বিষয়ে করা আন্তর্জাতিক চুক্তি থেকে গত বছর একতরফাভাবে যুক্তরাষ্ট্র বেরিয়ে যাওয়ার ঘোষণা দেয়া সত্ত্বেও ‘আমরা সর্বোচ্চ সংযম দেখাচ্ছি।’