রবিবার, ১১ই অক্টোবর, ২০২৬ ইং, সকাল ১০:৩১
শিরোনাম :
রমজানে খাদ্য সরবরাহে সংকট হবে না, পর্যাপ্ত মজুত আছে: খাদ্যমন্ত্রী কাঠামোগত ক্ষয়ক্ষতি থেকে ব্যাংক খাত পুনর্গঠনে বছরে ৬০ হাজার কোটি টাকা প্রয়োজন: গভর্নর পতনের দ্বারপ্রান্তে মোদি,দিল্লিতে বড় বিক্ষোভের ডাক ইন্ডিয়া জোটের দারিদ্র্যতা,অনিশ্চিত আবাসন ও ভ্রাম্যমাণ জীবনে শিক্ষাবঞ্চিত বেদে শিশুরা আন্তর্জাতিক ভাষা প্রতিযোগিতায় স্বর্ণপদক জিতলেন বিএম কলেজের রিফাত বিদায় বেলায় অবরুদ্ধ দুর্নীতির বরপুত্র বিআরটিসির চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লা আনসার মোল্লা স্মৃতি ফুটবল টুর্নামেন্টে সেরা গোলকিপার রিয়াদ হোসেন পতিত আ.লীগের সন্ত্রাসীরা রিকশাচালক হিসেবে হাজির হয়েছে: চিফ হুইপ বরিশালে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ১০ টি নতুন উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে বিমান বাংলাদেশের চুক্তি সই

ভয় দেখাতে’ পাকিস্তানে বিমান হামলা করে ভারত!

অনলাইন ডেস্ক|| ভারতের তথ্য প্রযুক্তিমন্ত্রী এবং দার্জিলিঙের বিজেপি সংসদ সদস্য সুরিন্দর সিং অহলুওয়ালিয়া বলেছেন,  ভারতীয় বিমানবাহিনী পাকিস্তানে যে বিমান হামলা করেছিল তা শুধু পাকিস্তানকে ভয় দেখানোর জন্য। কোনো মানুষের মৃত্যু আমাদের লক্ষ্য ছিল না।

গত রবিবার সিপিএমের এক টুইটার অ্যাকাউন্টে তিনি এই লেখা পোষ্ট করেন। তিনি লেখেন,  ভারত যে পাকিস্তানের উদ্দেশে আঘাত হানতে পারে সেটা বোঝাতেই এ হামলা করা হয়েছিল। মিডিয়া এবং সোশ্যাল মিডিয়াতে বিমান হামলায় মৃতের সংখ্যা নিয়ে এমন সব তথ্য ছড়ানো হয়েছে যার কোনো ভিত্তি নেই।

উল্লেখ্য, কাশ্মীরের পুলওয়ামার জঙ্গি হামলার পর ভারত ও পাকিস্তানে বিরাজ করছিল তুমুল উত্তেজনা। এ ঘটনার পর পাকিস্তানকে সময় মতো সমুচিত জবাব দেওয়ার হুঁশিয়ারি উচ্চারণ করে রেখেছিল ভারত। অন্যদিকে, আক্রান্ত হলে ইসলামাবাদের পক্ষ থেকেও নয়া দিল্লিকে দেখে নেওয়ার পাল্টা হুমকি আসছিল।

এসব হুমকির মধ্যেই নিয়ন্ত্রণ রেখা (এলওসি) পেরিয়ে পাকিস্তান শাসিত কাশ্মীরে সার্জিক্যাল স্ট্রাইক করেছে ভারতীয় সেনাবাহিনী। ধ্বংস করা হয়েছে একাধিক জঙ্গি ঘাঁটি। হামলায় প্রায় ৩০০ ‘জঙ্গি’ প্রাণ হারায় বলে জানা যায়।