মঙ্গলবার, ২৬শে মে, ২০২৬ ইং, রাত ৮:২৩
শিরোনাম :
অপপ্রচারের শিকার বরিশালের আইনজীবী জাকির, পাওয়া গেল ভিন্ন তথ্য মাথা কেটে আলাদা করার সময়ও বেঁচে ছিল শিশু রামিসা! প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ ইরানের সঙ্গে হয় অর্থবহ চুক্তি, নয়তো কোনো চুক্তিই নয়: ডোনাল্ড ট্রাম্প ভারত যা চাইবে, তাই পাবে: ডোনাল্ড ট্রাম্প গৌরনদীতে মাইক্রোবাস ও কাভার্ডভ্যানের সংঘর্ষে নারী শিশু সহ আহত ৫ কোরবানির সিদ্ধান্তে জটিলতা, খামারিদের ঘরে ঘরে কান্নার রোল জুলাই সনদ না মেনে জন আকাঙ্ক্ষার বিপরীতে অবস্থান নেয়ায় সরকার জনবিচ্ছিন্ন হয়ে যাচ্ছে : মিয়া গোলাম পরওয়ার অবহেলায় নবজাতকের মৃত্যুঃ বেলভিউ কর্তৃপক্ষের দুঃখ প্রকাশ টানা ৮ ঘণ্টার বেশি গণপরিবহণ চালালে লাইসেন্স বাতিল

বাবুগঞ্জে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের চেষ্টা, বাদীকে হত্যার হুমকি

প্রিন্স তালুকদার: বরিশালের বাবুগঞ্জে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের অভিযোগ উঠেছে। উপজেলার চাঁদপাশা ইউনিয়নের বায়লাখালী এলাকায় এই ঘটনা ঘটনায় লিপ্ত রয়েছে একটি কুচক্রী মহল।

জানা গেছে, উপজেলার চাঁদপাশা ইউনিয়নের বায়লাখালী এলাকার মৃত বসির উদ্দিন বয়াতির ছেলে জালাল বয়াতি জে এল ৭৩ নং বায়লাখালী মৌজার এস.এ ১৮৮ নং খতিয়ানের ১১৮, ১১৯, ১২০, ৪৩৫, ৪৬৯, ৪৭০ ও ৯১১ দাগের মোট জমি ২৪৭ শতাংশের থেকে ৪৬৯ দাগের ২৫ শতাংশ জায়গা গত ০৭/১১/২০১৩ ইং তারিখের ২৮৪৪ নং দলিল মূলে মালিক ও স্বত্ববান হয়ে ভোগদখল করে আসিতেছে। উপজেলার চাঁদপাশা ইউনিয়নের গাজীপুর এলাকার শাহজাহান সিকদারের ছেলে সুমন সিকদার উক্ত সম্পত্তি আমমোক্তারনামার ক্ষমতা বলে দেখাশুনা এবং চাষাবাদ করে আসিতেছে।

উক্ত সম্পত্তিতে একটি দোচালা টিনের ঘর রয়েছে। উপজেলার চাঁদপাশা ইউনিয়নের বায়লাখালী এলাকার মৃত হাচান আলী মোল্লার ছেলে আজাহার আলী মোল্লা, মৃত এছহাক মোল্লার ছেলে আবদুস ছত্তার মোল্লা, মৃত আবদুল ওহাব মোল্লার ছেলে দুলাল হোসেন মোল্লা, আজাহার আলী মোল্লার ছেলে সোহেল মোল্লা ও শাওন মোল্লা, এবং মৃত হাফেজ মোল্লার ছেলে আবদুল মান্নান মোল্লাসহ ৫/৭ জন অসৎ উপায়ে লাভবান হওয়ার জন্য উপজেলার চাঁদপাশা ইউনিয়নের জে এল ৭৩ নং বায়লাখালী মৌজার এস.এ ১৮৮ নং খতিয়ানের ১১৮, ১১৯, ১২০, ৪৩৫, ৪৬৯, ৪৭০ ও ৯১১ দাগের মোট জমি ২৪৭ শতাংশের থেকে ৪৬৯ দাগের ২৫ শতাংশ জায়গা জোরপূর্বক দখল করার পায়তারা করিলে স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গেও মাধ্যমে শালিশী হয়।

কিন্তু উপজেলার চাঁদপাশা ইউনিয়নের বায়লাখালী এলাকার মৃত হাচান আলী মোল্লার ছেলে আজাহার আলী মোল্লা, মৃত এছহাক মোল্লার ছেলে আবদুস ছত্তার মোল্লা, মৃত আবদুল ওহাব মোল্লার ছেলে দুলাল হোসেন মোল্লা, আজাহার আলী মোল্লার ছেলে সোহেল মোল্লা ও শাওন মোল্লা, এবং মৃত হাফেজ মোল্লার ছেলে আবদুল মান্নান মোল্লা শালিশী না মানিয়া উক্ত জমির দোচালা টিনের ঘরটি ভাঙ্গিয়া ফেলে উপজেলার চাঁদপাশা ইউনিয়নের বায়লাখালী এলাকার মৃত বসির উদ্দিন বয়াতির ছেলে জালাল বয়াতিকে মারধর করায় বরিশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এম.পি. ১২২/১৭ মোকদ্দমা দায়ের করা হয়।

পরবর্তীতে উপজেলার চাঁদপাশা ইউনিয়নের বায়লাখালী এলাকার মৃত হাচান আলী মোল্লার ছেলে আজাহার আলী মোল্লা, মৃত এছহাক মোল্লার ছেলে আবদুস ছত্তার মোল্লা, মৃত আবদুল ওহাব মোল্লার ছেলে দুলাল হোসেন মোল্লা, আজাহার আলী মোল্লার ছেলে সোহেল মোল্লা ও শাওন মোল্লা, এবং মৃত হাফেজ মোল্লার ছেলে আবদুল মান্নান মোল্লা পুনরায় জোরপূর্বক দখল করার চেষ্টা করলে আদালতে এম.পি. ১৪২/১৭ মোকদ্দমা দায়ের করা হয়।

উপজেলার চাঁদপাশা ইউনিয়নের বায়লাখালী এলাকার মৃত বসির উদ্দিন বয়াতির ছেলে জালাল বয়াতি জানান, গত ২৫/০১/২০১৯ তারিখ সকালে উপজেলার চাঁদপাশা ইউনিয়নের বায়লাখালী এলাকার মৃত হাচান আলী মোল্লার ছেলে আজাহার আলী মোল্লা, মৃত এছহাক মোল্লার ছেলে আবদুস ছত্তার মোল্লা, মৃত আবদুল ওহাব মোল্লার ছেলে দুলাল হোসেন মোল্লা, আজাহার আলী মোল্লার ছেলে সোহেল মোল্লা ও শাওন মোল্লা, এবং মৃত হাফেজ মোল্লার ছেলে আবদুল মান্নান মোল্লা বিভিন্ন ধরনের জীবন নাশক অস্ত্র নিয়ে সম্পত্তিতে অনাধিকারভাবে প্রবেশ করে ঘর উত্তোলনের প্রস্তুতি নিলে

উপজেলার বিমানবন্দর থানাধীন চাঁদপাশা ইউনিয়নের বায়লাখালী এলাকার মৃত সিরাজ উদ্দিন হাওলাদারের ছেলে বাবুল হোসেন হাওলাদার, আবদুল হাকিমের ছেলে সাইদুল ইসলাম, ভবানীপুর এলাকার মৃত মন্তাজ উদ্দিন বয়াতির ছেলে বাশার বয়াতি, মৃত আবদুল জব্বার হাওলাদারের ছেলে আবদুল খালেক হাওলাদার ও বাবুল হাওলাদার, জালাল বয়াতির ছেলে সরোয়ার, মৃত ছাদেও আলী খানের ছেলে শাহজাহান খান এবং গাজীপুর এলাকার শাহজাহান সিকদারের ছেলে সুমন সিকদার বাধা দিলে ঘর উঠাইতে ব্যর্থ হইয়া হত্যার হুমকি দেয়।

তিনি আরো বলেন, মামলার ঘটনায় আমার উপর ক্ষিপ্ত হয়ে আমাকে দেখে নেবে ও সন্ত্রাসী দিয়ে হয়রানী করবে বলে হুমকি দিচ্ছে। তারা যে কোন সময় আমার উপর হামলা ও নির্যাতন করতে পারে বলে আশংকা করছি। চরম উদ্দিন্ন আর উৎকন্ঠায় দিনযাপন করছি, জানমালের রক্ষায় প্রশাসনসহ সকলের সহযোগীতা কামনা করছি।

এ বিষয়ে উপজেলার চাঁদপাশা ইউনিয়নের বায়লাখালী এলাকার মৃত হাচান আলী মোল্লার ছেলে আজাহার আলী মোল্লার সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও যোগাযোগ সম্ভব হয় নাই।