সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং, বিকাল ৫:১৪
শিরোনাম :
বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে

ঝালকাঠিতে এক পরিবারের তিনজনের করোনা সনাক্ত, গ্রাম লকডাউন!

ডেক্সরিপোর্ট  ঝালকাঠিতে একই পরিবারের তিন জনের দেহে করোনা ভাইরাস সনাক্ত হয়েছে বলে নিশ্চিত করেছেন ঝালকাঠির সিভিল সার্জন ডাক্তার শ্যামল কৃষ্ণ হাওলাদার । এ ঘটনায় একটি গ্রাম লকডাউন করেছেন প্রশাসন।

ঝালকাঠি সিভিল সার্জন ডাক্তার শ্যামল কৃষ্ণ হাওলাদার আরো বলেন, তিন দফায় ঝালকাঠির মোট ৫৭ জনের নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়। এরমধ্যে পরীক্ষায় ২৬ জনের করোনা নেগেটিভ রিপোর্ট আসে।

করোনায় আক্রান্ত তিনজনই একই পরিবারের তারা কিছিুদিন পুর্বে নারায়নগঞ্জ থেকে ঝালকাঠিতে আসে।

তবে আজ শনিবার তিন জনের দেহে করোনা পজেটিভ রিপোর্ট আসে। বাকি ২৭ জনের রিপোর্ট এখনও পাওয়া যায়নি।

সিভিল সার্জন ডাক্তার শ্যামল কৃষ্ণ হাওলাদার আরও জানান, করোনা সনাক্ত ওই ব্যক্তিদের বাড়িসহ আশপাশের বাড়িগুলো লকডাউন করা হয়েছে।