শুক্রবার, ১লা অক্টোবর, ২০২৬ ইং, রাত ১:১৬
শিরোনাম :
ঢাকায় আরও দুটি মেট্রোরেল হবে,সাড়ে ৫৮ হাজার কোটি টাকার প্রস্তাব অনুমোদন রূপাতলীতে শ্রমিকনেতা কাওছার হোসেনের নেতৃত্বে চাঁদামুক্ত পরিবেশে স্বস্তিতে আলফা-সিএনজি চালকরা! বরিশালে বিএনপি নেতাকে তুলে নিয়ে মারধর ও স্ট্যাম্পে জোরপূর্বক স্বাক্ষর নেওয়ার অভিযোগ বিএম কলেজে আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত বরিশালে ল্যাবএইডের উদ্যোগে বিশ্ব হার্ট দিবস পালিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ২৪ নং ওয়ার্ড বিএনপি নেতা এনায়েত হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল কৃতকার্য শিক্ষার্থীদের ফেল করানো শিক্ষকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে: শিক্ষামন্ত্রী হাসপাতালে সাংবাদিক বেলায়েত বাবলুর পাশে জাতীয় সাংবাদিক সংস্থা উন্নয়নে পরিবর্তনের প্রত্যয়,জাগুয়া ইউনিয়নবাসীর আস্থার প্রতীক কামরুজ্জামান সালেহ! সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার মূল পরিকল্পনাকারী গ্রেফতার

ঝালকাঠিতে ৬৫ জন হোম কোয়ারেন্টাইনে

ঝালকাঠি প্রতিনিধি  ঝালকাঠিতে ৬৫ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। শনিবার স্বাস্থ্য বিভাগ ও জেলা প্রশাসনের পক্ষ থেকে এ নির্দেশনা দেওয়া হয়। এরা ঢাকা ও নারায়ণগঞ্জসহ বিভিন্ন এলাকা থেকে ঝালকাঠিতে প্রবেশ করেছেন।

এ নিয়ে ঝালকাঠি জেলায় ৭৪ জন হোম কোয়ারেন্টাইনে রয়েছেন। এ পর্যন্ত ঝালকাঠি জেলায় ২৬০ জন হোম কোয়ারেন্টাইনে ছিল অবশিষ্টরা১৬৮ জন ১৪ দিন হোম কোয়ারেন্টাইনে কাটিয়ে স্বাভাবিক জীবনে ফিরে এসেছে।

জানা যায়, নারায়ণগঞ্জ জেলা লকডাউন ও ঢাকায় অঘোষিত লকডাউন চলায় সেখান থেকে পালিয়ে ঝালকাঠির গ্রামের বাড়িতে প্রতিদিনই আসছে মানুষ। কর্মস্থল ছেড়ে যারা আগে আসতে পারেনি, তারা গত দুইদিনে দুই শতাধিক এ জেলায় প্রবেশ করেছে। এদের অনেকেই জ্বর ও সর্দি, কাশিতে আক্রান্ত।

এ অবস্থায় তাদের প্রতিবেশীরা পড়েছেন বিপাকে। অনেকে আবার বাড়ির বাইরে বের হচ্ছেন, যাচ্ছেন বাজারেও। এ অবস্থায় তাদের বাধ্যতামূলক হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য বিভাগ ও জেলা প্রশাসন। এদিকে ঝালকাঠিতে করোনা উপসর্গ দেখা দেওয়ায় ৭ জনের নমুনা সংগ্রহ করে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঝালকাঠি জেলা থেকে এপর্যন্ত ৫৭জনের স্যাম্পল পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। শনিবার পর্যন্ত ২৬ জনের রিপোর্ট পাওয়া গেছে, এদের সকলেরই রিপোর্ট নেগেটিভ।

ঝালকাঠি জেলা প্রশাসক কার্যালয়ের এনডিসি আহমেদ হাসান বলেন, আমরা যেখানেই খবর পাচ্ছি ঢাকা অথবা নারায়ণগঞ্জ থেকে মানুষ আসছে, সেখানে গিয়ে তাদের হোম কোয়ারেন্টাইনে থাকতে বলেছি। যারা এ নির্দেশ মানবে না, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।