রবিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ৩:২৭
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

করোনায় মৃত্যুতে ইতালিকে ছাড়িয়ে শীর্ষে যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক  করোনাভাইরাসে মৃত্যুর সংখ্যায় ইতালিকে ছাড়িয়ে শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, শনিবার রাত পর্যন্ত মৃতের সংখ্যা ২০ হাজার ৬৪ জন, যেখানে ইতালিতে মৃতের সংখ্যা ১৯ হাজার ৪৬৮ জন।

প্রথমে করোনাভাইরাসকে পাত্তা না দিলেও এখন পরিস্থিতি সামাল দিতে হিমশিম খাচ্ছে দেশটি। দিনদিন অবস্থার অবনতি হচ্ছে। ক্রমাগত বাড়ছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। আক্রান্তের সংখ্যায় যুক্তরাষ্ট্র ছাড়িয়ে গেছে সবাইকেই।

সব চেয়ে বেশি মারা গেছে নিউইয়র্কে ৮ হাজার ৬২৭ জন। আক্রান্ত হয়েছে ১ লাখ ৮০ হাজার ৪৫৮ জন। এরপরই আছে নিউজার্সি, সেখানে আক্রান্ত ৫৮ হাজার ১৫১ জন ও মারা গেছেন ২ হাজার ১৮৩ জন।

নিউইয়র্ক মহানগরীতে প্রাণঘাতী করোনাভাইরাসের তাণ্ডবে এতো বেশি মানুষের মৃত্যু হয়েছে এবং সেখানে এমন এক ভুতুড়ে পরিবেশ বিরাজ করছে যে, নিরুপায় হয়ে লাশগুলোকে গণকবর দিতে হচ্ছে।

সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হার্ডসন নদীপাড়ের ছবির মতো সুন্দর শহর নিউইয়র্ক- সুউচ্চ বিল্ডিংগুলো যেন আকাশকে মাটিতে নেমে আসার হাতছানি দেয়। রাত নামলেও এখানে দিনের আলো যেন নেভে না। আমেরিকানরা গর্ব করে বলেন- পৃথিবীর বুকে শ্রেষ্ঠ শহর নিউইয়র্ক।

কিন্তু গত কয়েক সপ্তাহে তার চেহারাটা নাটকীয়ভাবে বদলে গেছে। করোনার ভয়াল থাবায় সর্বদা জেগে থাকা নিউইয়র্ক এখন ভুতুড়ে নগরী। বিপুলসংখ্যক মৃতের সৎকারের জন্য কয়েক দিন ধরে গণকবর খোঁড়া হচ্ছে শহরটিতে।