রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ ইং, বিকাল ৪:৫৩
শিরোনাম :
আগস্টের মধ্যেই বাস্তবায়িত হচ্ছে নতুন পে-স্কেল হুথিরা কোথা থেকে হামলা চালাচ্ছে খুঁজে পাচ্ছে না সৌদি আরব আন্দোলনের মুখে পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী বরিশালে জুলাই জাগরণ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হাসপাতালে স্ত্রীর মরদেহ রেখে পালালো স্বামী বরিশালে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি গঠন পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্ত্রীকে মারধর ও কোটি টাকা যৌতুক দাবির মামলায় টিকটকার মামুন কারাগারে ফিলিস্তিনি বন্দিদের জন্য কুমিরে ঘেরা খাল খনন শুরু করছে ইসরায়েল সাংবাদিক শফিকের মুক্তির দাবীতে প্রেসক্লাবের সামনে মানববন্ধন, ফায়ার সার্ভিস,স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাওয়ের হুঁশিয়ারি

পাকিস্তানে সামরিক চৌকিতে হামলা, নিহত ৫

অনলাইন ডেস্ক ।। পাকিস্তানের আফগান সীমান্তবর্তী একটি সামরিক চৌকিতে হামলার ঘটনা ঘটেছে। পাক সামরিক বাহিনী জানিয়েছে, জঙ্গিরা শনিবার সকালে বিস্ফোরক বোঝাই একটি গাড়ি দিয়ে হামলা চালায়। এতে পাঁচজন নিহত হয়েছে। খবর রয়টার্স।

সামরিক বাহিনীর মিডিয়া শাখা একটি বিবৃতিতে বলেছে, উত্তর-পশ্চিম পাকিস্তানের ঘটনাটি ছয় হামলাকারীর মাধ্যমে পরিচালিত হয়েছে।

তবে তারা হামলার জন্য দায়ী জঙ্গি গোষ্ঠীর নাম প্রকাশ করেনি।

বিবৃতিতে বলা হয়েছে, ‘সন্ত্রাসীরা একটি বিস্ফোরক বোঝাই গাড়ি নিয়ে চৌকিতে ঢুকে পড়ে। এরপর একাধিক আত্মঘাতী বোমা হামলার ফলে একটি ভবনের কিছু অংশ ধসে পড়ে। এতে পাঁচজন নিহত হয়।’

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের আফগানিস্তানের সীমান্তবর্তী এলাকা ওয়াজিরিস্তানের বাসিন্দারা রয়টার্সকে জানিয়েছেন, হামলার সময় বিস্ফোরণে দরজা ও জানালা ক্ষতিগ্রস্ত হয়।

পাকিস্তানের সরকার ও নিরাপত্তা কর্মকর্তারা বলছেন, সাম্প্রতিক মাসগুলোতে হামলা বেড়েছে। এর মধ্যে অনেকগুলোর দায় স্বীকার করেছে পাকিস্তানি তালেবান (টিটিপি)। কর্মকর্তারা বলছেন, জঙ্গিরা হামলার জন্য আফগান ভূমি ব্যবহার করছে।