মঙ্গলবার, ২৯শে জুন, ২০২৬ ইং, রাত ৪:২৩
শিরোনাম :
সমঝোতা চুক্তি ইরানের জনগণের জন্য একটি ‘বড় বিজয়’ বিধ্বস্ত অর্থনীতিকে পুনরুদ্ধারের রূপরেখা দিয়েছে প্রস্তাবিত বাজেট : আলতাফ হোসেন চৌধুরী লক্ষ্মীপুরে গণপিটুনিতে নিহত ঘাতকের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর তিন দেশের নাগরিকদের ভিসা স্থগিত করল সৌদি আরব দেশে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক প্রতিযোগিতায় টিকতে হলে শিক্ষার্থীদের দক্ষতা ও যোগ্যতা বাড়াতে হবে: শিক্ষা মন্ত্রী জামায়াতপন্থি আইন কর্মকর্তাদের পদত্যাগ ‘পলিটিক্যাল স্ট্যান্টবাজি’ বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা উত্তরে সেলিম, দক্ষিণে সাদিককে মেয়রপ্রার্থী করল জামায়াত আওয়ামী লীগ নেতা মামা খোকন আটক

ভারতে লকডাউন দুই সপ্তাহ বাড়ল

অনলাইন ডেস্ক  ভারতের লকডাউনের মেয়াদ আবারও বাড়ল। দ্বিতীয় দফার লকডাউন শেষে তৃতীয় দফার লকডাউন শুরু হতে চলেছে। আগামী ৪ মে থেকে দুই সপ্তাহ বাড়িয়ে ১৭ মে পর্যন্ত করা হয়েছে লকডাউনের মেয়াদ।

ভারতে চলমান লকডাউন আগামী ৩ মে পর্যন্ত ছিল। শুক্রবার (১ মে) তৃতীয় দফায় ১৪ দিনের জন্য লকডাউনের মেয়াদ বাড়ানোর এ ঘোষণা দেয় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উপস্থিতিতে একটি বৈঠক হয়। সেই বৈঠকে লকডাউন নিয়ে আলোচনা হয়। এরপরই কেন্দ্রের তরফে এ সিদ্ধান্তের কথা জানানো হলো।

যদিও পরবর্তী দফার এ লকডাউনে নতুন কিছু গাইডলাইন জারি করবে সে দেশের সরকার।

ভারতে ৩৫ হাজার ছাড়িয়ে গেছে করোনা আক্রান্তের সংখ্যা। দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য দফতরের তথ্য অনুযায়ী, দেশে মোট আক্রান্তের সংখ্যা ৩৫ হাজার ৪৩ জন। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ১৯৯৩ জন। যা একদিনে সর্বোচ্চ। মৃত্যুর দিক থেকেও রেকর্ড গড়েছে।

গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৭৩ জনের। ফলে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১১৪৭। তবে সুস্থ হয়েছেন সাড়ে ৮ হাজারের বেশি মানুষ।