সোমবার, ২৬শে জুলাই, ২০২৬ ইং, রাত ১:৪১
শিরোনাম :
আগস্টের মধ্যেই বাস্তবায়িত হচ্ছে নতুন পে-স্কেল হুথিরা কোথা থেকে হামলা চালাচ্ছে খুঁজে পাচ্ছে না সৌদি আরব আন্দোলনের মুখে পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী বরিশালে জুলাই জাগরণ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হাসপাতালে স্ত্রীর মরদেহ রেখে পালালো স্বামী বরিশালে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি গঠন পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্ত্রীকে মারধর ও কোটি টাকা যৌতুক দাবির মামলায় টিকটকার মামুন কারাগারে ফিলিস্তিনি বন্দিদের জন্য কুমিরে ঘেরা খাল খনন শুরু করছে ইসরায়েল সাংবাদিক শফিকের মুক্তির দাবীতে প্রেসক্লাবের সামনে মানববন্ধন, ফায়ার সার্ভিস,স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাওয়ের হুঁশিয়ারি

সকালে খালি পেটে গরম পানি খেলে যেসব রোগ থেকে মুক্তি পাওয়া যাবে

অনলাইন ডেস্ক  সকালে ঘুম থেকে উঠে খালি পেটে পানি খাওয়ার উপকারিতার কথা আমরা সবাই জানি। আমাদের শরীরের ৭০ শতাংশই পানি। তাই শরীর সুস্থ ও সতেজ রাখার জন্য পানি পান করা আবশ্যক। তবে প্রতিদিন সকালে নিয়ম করে খালি পেটে কুসুম গরম পানি খেলে বেশ কিছু রোগের হাত থেকে মুক্তি পাওয়া যায়।

আপনি যদি সঠিক সময়ে সঠিক পরিমাণে পানি পান করেন তাহলে তা আপনার শরীরের জন্য অমৃত সমান হয়ে উঠতে পারে।

আসুন জেনে নিই সকালে কুসুম গরম পানি খাওয়ার উপকারিতা-

১. যারা কোষ্ঠকাঠিন্য, পেট ব্যথা, গ্যাস ও অম্বলের সমস্যায় ভোগেন তাদের জন্য গরম পানি খুব ভালো কাজ করে। সকালে খালি পেটে গরম পানি খাওয়ার অভ্যাস এসব সমস্যা থেকে মুক্তি দেবে।

২. হজমের সমস্যা হলে প্রতিদিন খালি পেটে এক গ্লাস করে কুসুম গরম পানি পান করতে পারেন। এতে করে হজম শক্তি বৃদ্ধি পায় ও সহজেই খাবার হজম হয়।

৩. সারা শরীরের ছড়িয়ে থাকা বিষাক্ত পদার্থ বেরিয়ে যাবে যদি নিয়মিত কুসুম গরম পানি পান করেন।

৪. গরম পানি রক্ত চলাচল নিয়ন্ত্রণে সহায়তা করে।

৫. সকালে গরম পানি খেলে শরীরে জমে থাকা অতিরিক্ত চর্বি কমে। এছাড়া দ্রুত ঝরাতে পারে বাড়তি ওজন।

৬. ঋতুস্রাবের সময় পেটে ব্যথার হাত থেকে রেহাই পাওয়ার জন্য গরম পানি খুবই উপকারী। এই সময়ে পেটে যে ক্র্যাম্স জমে তা গরম পানির সাহায্যে অনেকটাই কম হয়ে যায়।

৭. মাথা ব্যথার সমস্যা থাকলেও গরম পানি পান করতে পারেন।

৮. গরম পানি গলার সমস্যা থেকেও মুক্তি দেয়। গলা শুকিয়ে আসলে সামান্য গরম পানি পান করুন।

তথ্যসূত্র: এনডিটিভি