শনিবার, ২২শে আগস্ট, ২০২৬ ইং, রাত ৮:৩৩
শিরোনাম :
জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবির বরিশালে বার্তা সম্পাদক ফোরামের নতুন সভাপতি বাবলু, সম্পাদক রুবেল ও সহ-সাংগঠনিক সম্পাদক বায়েজিদ ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের সভাপতির মায়ের অস্ত্রোপচার রোববার: সুস্থতা কামনায় সর্বস্তরের দোয়া প্রার্থনা বরিশাল সদর উপজেলা নির্বাহী অফিসার ফরিদা সুলতানার নেতৃত্বে শিক্ষা প্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে জামায়াত আমির ডা. শফিকুর রহমান এর অভিনন্দন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী অসহায় হেলেনার পাশে ইউএনও ফরিদা, উপহার পেলেন রেইনকোট-মোবাইল-খাবার

বেশি যাদের ঘাম ঝরে মশা তাদের বেশি কামড়ায়

অনলাইন ডেস্ক  মশা কাকে না কামড়ায় প্রতিদিনই কমবেশি মশার কামড় খেয়ে থাকি আমরা। তবে কীটতত্ত্ববিদের গবেষণা সূত্রে জানা গেছে, মশার আশেপাশে অনেক মানুষ থাকলেও মশাদের আগ্রহ থাকে বিশেষ শ্রেণির কিছু মানুষকে কামড়ানোর। এর কিছু কারণও তারা তুলে ধরেছেন সেগুলো হলো —

গবেষণা সূত্রে জানা গেছে, জিনগত কোনো কোনো মানুষের দেহ স্বাভাবিকভাবেই মশা প্রতিরোধক থাকে। সেটা জিনগত কারণেই হয়। এ জন্য মশা কাউকে বেশি কামড়ায় আর কাউকে কম কামড়ায়। যাদের বেশি কামড়ায়, তাদের সতর্ক থাকা উচিত বেশি।

সূত্রে জানা গেছে, যাদের বেশি ঘাম ঝরে তাদেরকে মশা বেশি কামড়ায়। সাধারণত তাপমাত্রা বেশি থাকলে দেহ থেকে ঘাম বের হয়। মানুষের দেহের ঘামের সঙ্গে বের হওয়া ‘ল্যাকটিক এসিডে’র গন্ধ মশাদের বেশ প্রিয়। তাই মশার কামড় প্রতিরোধে শরীর ঘামতে দেবেন না। সম্ভব হলে দিনে দুবার গোসল করুন।

মশা বেশি কামড়ানোর দলে রয়েছে গর্ভবতী নারীও। গর্ভবতী নারীরা অন্য নারীদের চেয়ে গড়ে ২১ শতাংশ বেশি কার্বন ডাই-অক্সাইড নিঃসরণ করেন। বিশেষ করে গর্ভাবস্থার তিন মাসের সময় নারীরা বেশি কার্বন ডাই-অক্সাইড বাতাসে ছাড়েন। এই ঘটনা মশাকে বেশি আকৃষ্ট করে তাদের কামড়াতে।

কিছু নির্দিষ্ট রক্তের গ্রুপের মানুষদেরকেও মশা বেশি কামড়ায়। যেমন ‘ও’ গ্রুপের রক্ত, ‘ও’ পজেটিভ এবং ‘ও’ নেগেটিভ গ্রুপের রক্তে বিশেষ ধরনের গন্ধ থাকে, যা মশাকে বেশ আকৃষ্ট করে। তাই এই গ্রুপের মানুষের বিশেষ সতর্ক থাকা উচিত।

সূত্রে আরও জানা গেছে, পোশাকের রংও মশা কামড়ানোর কারণ হতে পারে। যেমন গাড় কোনো রং, লাল, নীল জাতীয় পোশাক মশাদের বেশ পছন্দ। তাই যে সময় মশার উপদ্রব বেশি, সেই সময় হালকা রঙের সাদা বা খাকি পোশাক পরাই শ্রেয়।