বুধবার, ২৯শে সেপ্টেম্বর, ২০২৬ ইং, রাত ৪:২৮
শিরোনাম :
বরিশালে ল্যাবএইডের উদ্যোগে বিশ্ব হার্ট দিবস পালিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ২৪ নং ওয়ার্ড বিএনপি নেতা এনায়েত হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল কৃতকার্য শিক্ষার্থীদের ফেল করানো শিক্ষকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে: শিক্ষামন্ত্রী হাসপাতালে সাংবাদিক বেলায়েত বাবলুর পাশে জাতীয় সাংবাদিক সংস্থা উন্নয়নে পরিবর্তনের প্রত্যয়,জাগুয়া ইউনিয়নবাসীর আস্থার প্রতীক কামরুজ্জামান সালেহ! সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার মূল পরিকল্পনাকারী গ্রেফতার জাসদ কার্যালয় থেকে আটক হওয়া ২৫৪ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ জীবন থেকে ১৭ বছর কেড়ে নেওয়া হয়েছে: পানিসম্পদমন্ত্রী কেদারপুরের ইউপি চেয়ারম্যান ও ফ্যাসিস্ট আ’লীগ নেতা নুর আলম বেপারী গ্রেপ্তার দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে ২৫ নং ওয়ার্ড বিএনপি নেতা সোহাগ হাওলাদারের নেতৃত্বে বিক্ষোভ মিছিল

বলিউড তারকারা লকডাউনে যেভাবে শরীর ফিট রাখছেন

অনলাইন ডেস্ক  কোভিড ভাইরাসের সংক্রমণ বৃদ্ধিতে বিভিন্ন দেশে লকডাউন ঘোষণা করা হয়েছে। এ সময়টাতে শারীরিক সুস্থতা খুব প্রয়োজন। সে জন্য নিয়মিত ব্যায়াম ও সুষম পুষ্টিকর খাবার খেতে হবে। বলিউডের অনেক সেলেব্রিটিরা সে কথাটাই বলছেন বারবার।

লকডাউনে শুটিং থমকে গেছে। তাই বলে শরীরচর্চায় বিন্দুমাত্র ছাড় দিচ্ছেন না বলিউড সেলিব্রেটিরা। কারণ গ্ল্যামার ইন্ডাস্ট্রিতে টিকে থাকা মানে নিজেকে সবসময় ফিট রাখতে হবে। নিজের শরীরচর্চার আপডেট তারা প্রায়ই সোশ্যাল মিডিয়ায় পোস্টও করছেন। এবং নেট নাগরিকদের করোনাকালীন সময়ে শরীরচর্চায় উদ্বুদ্ধ করতে ইতিবাচক বার্তাও দিয়ে যাচ্ছেন।

করোনাকালে বলিউড সেলিব্রিটিরা বাড়িতে থেকেও নিজের শরীরের খেয়াল রাখতে পিছপা হচ্ছেন না। গেল বছরের ডিসেম্বরে করোনা আক্রান্ত হয়েছিলেন রাকুল প্রীত সিং। সে সময় লম্বা সময় নিভৃতবাসে ছিলেন তিনি। কোভিড থেকে সুস্থ হওয়ার পর শরীরচর্চায় আরো বেশি মনযোগী হয়েছেন রাকুল।

নিয়মিত জিম করার পাশাপাশি যোগব্যায়াম, কিক বক্সিং-এ নিজেকে ফিট রাখার কোনো প্রচেষ্টাই বাকি রাখছেন না রাকুল প্রীত সিং। সেই মতো ফ্যানদেরও তিনি মাঝেমধ্যেই ফিটনেস টিপস দিচ্ছেন। কিছুিদন আগে শরীরচর্চার পরেই নিজের ওয়ার্কআউট ড্রিঙ্কের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন রাকুল। সঙ্গে সেই স্বাস্থ্যকর ড্রিঙ্কে কী কী রয়েছে সেটাও খোলসা করেছেন তিনি।

বয়স আন্দাজে অনিল কাপুরের ফিটনেস নিয়ে ইন্ডাস্ট্রিতে কম চর্চা হয়না। কিছুদিন আগে সোশ্যাল মিডিয়ায় অনিল তার শরীরচর্চার একটি ছবি পোস্ট করেছেন। সেই ছবি দেখার পর তার ভক্ত-অনুরাগীরা খুবই খুশি। কারণ এই কঠিন সময়ের মধ্যেই অভিনেতা শরীরচর্চা করছেন। তিনি ছবির ক্যাপশনে লিখেছেন, ‘লকডাউন মানতে হবে। কিন্তু সেই সময়টা কীভাবে কাটাবেন সেটা নিজেকেই ভাবতে হবে।’

শাহিদ কাপুরের স্ত্রী মীরা রাজপুত বরাবরই ফিট থাকতে পছন্দ করেন। লকডাউনের মধ্যে তিনি বাড়ির বাগানকেই শরীরচর্চার জন্য বেছে নিয়েছেন। সেখানে রীতিমতো শরীরচর্চার সরঞ্জাম নিয়ে ব্যস্ত তিনি। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতেই তা নিমেষে ভাইরাল হয়েছে। মালাইকা আরোরাকে বি-টাউনে সবাই ফিটনেস ফ্রিক হিসেবেই জানে। তিনি যোগব্যায়াম ও শরীরচর্চার ভিডিও নিয়মিত সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছেন।

করিনা কাপুর খান সোশ্যাল মিডিয়ায় প্রায়ই ভক্ত-অনুরাগীদের ইতিবাচক বার্তা দেন। করিনা বলেন, শুধু ওয়ার্কআউট নয়, পাশাপাশি স্বাস্থ্যকর জীবনযাপনের জন্য দৈনন্দিন স্বাস্থ্যসম্মত খাবার ও শৃঙ্খলার ওপর গুরুত্ব দিতে হবে। লকডাউনে ঘরে বসে থাকা মানে কিন্তু শরীরচর্চা বন্ধ করা যাবে না। শরীর সচল রাখতে হবে সবসময়। এতে বাড়বে রোগ প্রতিরোধ ক্ষমতা, যা এ সময়টাতে খুব প্রয়োজন। ইনস্টাগ্রাম স্টোরিতে একটি সেলফি পোস্ট করে লিখেছেন,‘বাড়িতে থাকুন, সুরক্ষিত থাকুন…মনোবল হারাবেন না।’