মঙ্গলবার, ৬ই অক্টোবর, ২০২৬ ইং, সকাল ৬:১৮
শিরোনাম :
বরিশালে ল্যাবএইডের উদ্যোগে‘সেবা দিবস’পালিত বরিশালের ‘বিউটি সিনেমা হল’ জমি ঘিরে কোটি টাকার বিরোধ দেশের ইতিহাসে শিক্ষাখাতে এ বছরই সর্বোচ্চ বাজেট বরাদ্দ হয়েছে: প্রধানমন্ত্রী শিক্ষকরাই আগামীর বাংলাদেশ গড়ার প্রধান কারিগর: শিক্ষামন্ত্রী বরিশালে ইন্টারন্যাশনাল পিস স্কুলের প্যারেন্টিং কনফারেন্স অনুষ্ঠিত বিসিসি নির্বাচনে মাঠে তৎপর এনসিপির প্রার্থী আনোয়ার হোসেন শিকদার! কেডিসিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের পাশে জিয়াউদ্দিন সিকদার শ্রমিকের অধিকার উপেক্ষা করে কোনো ব্যবস্থা নয়: এড.আতিকুর রহমান গণ অধিকার পরিষদ ছেড়ে এনসিপিতে যোগ দিলেন ১০ নেতাকর্মী! চ্যানেল আই’র ২৮ বছরে বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের শুভেচ্ছা

বরিশালে শিক্ষা প্রতিষ্ঠানে বেতন-ফি মওকুফের দাবীতে বিক্ষোভ

শামীম আহমেদ  সকল শিক্ষা প্রতিষ্ঠনে শিক্ষার্থীদের ১ বছরের বেতন-ফি মওকুফ সহ তিন দফা দাবীতে বরিশালে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ সমাজতান্ত্রীক দল (বাসদ) জেলা ও মহানগর শাখা।

আজ (১৩ই মে) বুধবার বেলা সাড়ে ১১ টায় নগরীর অশ্বিনী কুমার টাউন হলের সামনে সদর রোডে এই কর্মসূচী অনুষ্ঠিত হয়। এসময় সাধারণ শিক্ষার্থীরা বিক্ষোভে সমাবেশ সমাবেশ কর্মসূচিতে অংশ গ্রহন করে।

বরিশাল মহানগর সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের আয়োজনে ও সভাপতি সাগর দাসের সভাপতিত্বে প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন বরিশাল বাসদ জেলা সদস্য ডা. মনীষা চক্রবর্তী বলেন, মহামারি করোনার সময়ের সারা দেশের শিক্ষার্থীরা লকডাউনের কারণে আটকে পড়ায় বাড়ি ফিরতে পারেনি।

 

এসব শিক্ষার্থীরা টিউসনি করতে পারছেনা অথচ ম্যাচ ভাড়া দিতে হচ্ছে। এই ম্যাচ ভাড়া মওকুফের জন্য সরকারের বরাদ্দ দিতে হবে। একইসাথে এ বছরের শিক্ষার্থীদের বেতন-ফি মওকুফ করতে হবে। শিক্ষার্থীদের উপর বোঝা চাপানো যাবে না এবং পর্যাপ্ত ইন্টারনেট ব্যবস্থা ছাড়া বাংলাদেশে যে অনলাইন ক্লাস শুরু হচ্ছে তা বাতিল করার আহ্বান জানান।

এসময় আরো বক্তব্য রাখেন লিমা আক্তার,সাজেদ ইসলাম,ফারাবি, রেজোয়ান রায়,এমদাদুল হক,ইমন, সাইফুল ইসলাম প্রমুখ।