মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ৯:১৮
শিরোনাম :
বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো

বরিশালে সংবাদপত্র হকারদের মাঝে রেঞ্জ ডিআইজির খাদ্য সামগ্রী বিতরন

ডেক্সরিপোর্ট  বরিশাল রেঞ্জ ডিআইজি মো. শফিকুল ইসলামের উদ্যোগে শতাধিক সংবাদপত্র হকারের মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে।

 

বুধবার দুপুর ১২টায় বরিশাল জেলা স্কুল মাঠে বরিশাল নগরীর তিন সংবাদপত্র এজেন্সির নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্ট সংবাদপত্র বিক্রয়কারীদের মাঝে এ সহায়তা প্রদান করা হয়। খাদ্য সহায়তা প্রদান কালে ডিআইজি জানান, সরকার বিভিন্ন ভাবে বর্তমান সংকটকালীন সময়ে মানুষের পাশে দাঁড়িয়েছে।

 

সংবাদপত্র বিতরণকারীরা বর্তমান সংকটকালে পরিবার-পরিজনয় নিয়ে মানবেতর দিন কাটাচ্ছে। বিষয়টি অনুধাবন করে তিন এজেন্সি থেকে প্রাপ্ত তালিকা অনুযায়ী এবং গুরুত্বপূর্ণ স্থানে পত্রিকা বিতরনকারীদের তালিকা প্রস্তুত করে খাদ্য সহায়তা দেয়া হয়েছে। এ ছাড়াও ইতিমধ্যেই বিভাগের বিভিন্ন জেলার বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের মাঝে এ খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে।

 

তিনি বলেন, ‘ভবিষ্যতেও তার সামর্থ্য অনুযায়ী বরিশালের মানুষের পাশে থাকবেন’। খাদ্য সহায়তা বিতরণকালে উপস্থিত ছিলেন বরিশাল রেঞ্জের অতিরিক্ত ডিআইজি একেএম এহসান উল্লাহ, ডিআইজি অফিস বরিশাল পুলিশ সুপার ফয়েজ আহমেদ, পুলিশ সুপার হাবিবুর রহমান প্রামানিক, শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস. এম জাকির হোসেন, মেট্রোপলিটন প্রেসক্লাবের সভাপতি কাজী আবুল কালাম আজাদ, এম.রহমান নিউজ এজেন্সির স্বত্বাধিকারী হারুন অর রশিদ, আলম বুক এজেন্সির স্বত্বাধিকারী আলম সিকদার, রকি নিউজ এজেন্সির স্বত্বাধিকারী মোস্তাফিজুর রহমান দুলাল। বরিশাল রেঞ্জের ডিআইজি’র উদ্যোগে খাদ্য সহায়তা পেলো শতাধিক সংবাদপত্র হকার ইত্তেফাক/আরএ বরিশাল রেঞ্জ ডিআইজি শফিকুল ইসলাম সংবাদপত্র হকার