মঙ্গলবার, ৬ই অক্টোবর, ২০২৬ ইং, সকাল ১১:৪২
শিরোনাম :
বরিশালে ল্যাবএইডের উদ্যোগে‘সেবা দিবস’পালিত বরিশালের ‘বিউটি সিনেমা হল’ জমি ঘিরে কোটি টাকার বিরোধ দেশের ইতিহাসে শিক্ষাখাতে এ বছরই সর্বোচ্চ বাজেট বরাদ্দ হয়েছে: প্রধানমন্ত্রী শিক্ষকরাই আগামীর বাংলাদেশ গড়ার প্রধান কারিগর: শিক্ষামন্ত্রী বরিশালে ইন্টারন্যাশনাল পিস স্কুলের প্যারেন্টিং কনফারেন্স অনুষ্ঠিত বিসিসি নির্বাচনে মাঠে তৎপর এনসিপির প্রার্থী আনোয়ার হোসেন শিকদার! কেডিসিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের পাশে জিয়াউদ্দিন সিকদার শ্রমিকের অধিকার উপেক্ষা করে কোনো ব্যবস্থা নয়: এড.আতিকুর রহমান গণ অধিকার পরিষদ ছেড়ে এনসিপিতে যোগ দিলেন ১০ নেতাকর্মী! চ্যানেল আই’র ২৮ বছরে বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের শুভেচ্ছা

ঝালকাঠিতে স্বামীর নির্যাতনে স্ত্রী হাসপাতালে ভর্তি

ইমাম বিমান,ঝালকাঠি  ঝালকাঠি জেলার সদর উপজেলাধীন দাড়িয়াপুর গ্রামে স্বামী খায়রুল বাসারের বিরুদ্ধে তার স্ত্রী আফসানা বিশ্বাষ শিমুলকে নির্যাতনের অভিযোগ পাওয়া যায়।

এ বিষয় স্বামীর হাতে নির্যাতনের শিকার স্ত্রী শিমুল সাংবাদিককে জানায়, আমি পেশায় একজন শিক্ষিকা এবং আমার স্বামীও একজন সরকারি চাকুরিজীবি। প্রায় তিন বছর হয়েছে খায়রুলের সাথে আমার বিবাহ হয়। বিবাহের কিছুদিন পর থেকে সে আমাকে মানষিক ও শারীরিক নির্যাতন করা শুরু করে। বিভিন্ন সময় আমার স্বামী, শাশুরি ও ননদরা মিলে আমাকে মারধর করে। আমার স্বামী লোভী প্রকৃতি হওয়ায় সে আমার কাছে যৌতুক হিসেবে মটর সাইকেল চায়। আমি আমার জমানো টাকা দিয়ে তাকে মটর সাইকেল কিনে দেই। আমি আমার সংসারে শান্তি ফিরিয়ে আনতে আমার স্বামীকে মটর সাইকেল সহ তার চাহিদা মোতাবেক মোবাইল ফোন, ফ্রিজ কিনে দেই। এতো কিছু দেয়ার পরেও সে আমাকে প্রায় দিনই শারীরিক নির্যাতন করে। আমাকে নির্যাতন করার বিষয় স্থানীয় গন্যমান্য ব্যক্তিদের কাছে বললে কয়েকবার তারা মিমাংশ করে আমাদের মিলিয়ে দেয়।

গত ১০মে সকালে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আমাকে কাঠ দিয়ে বেধরক মারধর করে। মারধরের এক পর্যায় আমার শাশুরী ও ননদ এসে মারধর করা না থামিয়ে উল্টো তারাও আমাকে মারধর করা শুরু করে। পরে ঐ দিনই বিষয়টি আমাকে মা কে জানালে সে অসুস্থ অবস্থায় আমার স্বামীর বাড়ী থেকে নিয়ে আসে এবং আমাকে আহত অবস্থায় ঝালকাঠি সদর হাসপাতালে ভর্তি করে।