বুধবার, ১লা জুলাই, ২০২৬ ইং, সকাল ৭:০২
শিরোনাম :
বরিশালে শুরু হচ্ছে সাংবাদিকতা প্রশিক্ষণ, কোর্স সম্পন্ন হলেই নিয়োগ মানবতাবিরোধী অপরাধ: হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ড সমঝোতা চুক্তি ইরানের জনগণের জন্য একটি ‘বড় বিজয়’ বিধ্বস্ত অর্থনীতিকে পুনরুদ্ধারের রূপরেখা দিয়েছে প্রস্তাবিত বাজেট : আলতাফ হোসেন চৌধুরী লক্ষ্মীপুরে গণপিটুনিতে নিহত ঘাতকের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর তিন দেশের নাগরিকদের ভিসা স্থগিত করল সৌদি আরব দেশে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক প্রতিযোগিতায় টিকতে হলে শিক্ষার্থীদের দক্ষতা ও যোগ্যতা বাড়াতে হবে: শিক্ষা মন্ত্রী জামায়াতপন্থি আইন কর্মকর্তাদের পদত্যাগ ‘পলিটিক্যাল স্ট্যান্টবাজি’ বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

চরফ্যাশনে সড়ক দূর্ঘটনায় নিহত ১, আহত ১

কামরুজ্জামান শাহীন,ভোলা  ভোলার চরফ্যাশন উপজেলায় মালবাহী পিকআপ গাড়ী ও মটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে মো. আজাদ (২৫) নামে এক মটরসাইসাইকেল আরোহী নিহত হয়েছে। এসময় চালক নাজিম উদ্দিন নোমার গুরুতর আহত হয়েছে।

বুধবার(১৩ মে) সকাল ১০ টার দিকে উপজেলার দুলার হাট থানার নুরাবাদ এলাকার মতি মাষ্টার বাড়ির ব্রীজ সংলগ্ন সড়কে এই দূর্ঘটনা ঘটে।
নিহত আজাদ উপজেলার দুলার হাট থানার নুরাবাদ ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের মো.রফিকের ছেলে ও আহত নাজিম উদ্দি নোমান একই এলাকার ফারুখের ছেলে।। নিহত আজাদ পেশায় একজন রং মিস্ত্রি ছিলেন।

স্থানীয়রা জানান, বুধবার সকাল ১০টার দিকে আজাদ ও মিজান দুই বন্ধু মিলে মটরসাইকেল নিয়ে চরফ্যাশনে যাচ্ছিল। তারা চরফ্যাশন টু দুলার হাট সড়কের মতি মাষ্টার বাড়ি সংলগ্ন ব্রীজের কাছে আসলে অপরদিক দিক চরফ্যাশন থেকে আসা মালবাহী একটি পিকআপ গাড়ীর সাথে মুখোমুখি সংঘর্ষ গুরুতর আহত হন তারা। স্থানীয়রা তাদের উদ্ধার করে চরফ্যাশন হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার আজাদকে মুত্যু ঘোষনা করেন। এবং গুরুতর আহত মিজানের অবস্থার অবনতি হওয়ায় বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

দুলার হাট থানার অফিসার ইনচার্জ(ওসি) মো. ইকবাল হোসেন এ তথ্য নিশ্চিত করে বলেন, লাশ চরফ্যাশন হাসপাতালে রয়েছে এ বিষয়ে এখনো কোন সিদ্ধান্ত হয়নি। তবে ঘাতক পিকআপটি আটক করা হলেও ঘাতক চালককে আটক করা যায়নি।