রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ৮:৪০
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

করোনায় ঘরোয়া ওষুধে ভরসা করছেন আমাজনের অধিবাসীরা

অনলাইন ডেস্ক  প্রাণঘাতী মহামারী করোনা ভাইরাস পৌঁছে গেছে আমাজনের গহীন বনে। আর এই প্রাণঘাতী ভাইরাস থেকে বাঁচতে নিজস্ব পদ্ধতিতে তৈরি ওষুধ ব্যবহার করছেন বলে জানিয়েছেন সেখানকার অধিবাসীরা।

অ্যামাজন বনের সাতেরে মাওয়ে উপজাতি সম্প্রদায়ের অধিবাসীরা জানান, গাছের ছাল ও মধু দিয়ে তৈরি বিশেষ এক ওষুধ দিয়ে করোনা ভাইরাসের চিকিৎসা করাচ্ছেন তারা।

মানবাধিকার কর্মীদের অভিযোগ, ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বলসোনারো আমাজনের অধিবাসীদের করোনা থেকে বাঁচাতে কোন পদক্ষেপ গ্রহণ করছেন না। তাদের শঙ্কা, করোনা সংক্রমণ হলে রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকায় আমাজনে অনেক অধিবাসীরই মৃত্যু হতে পারে ।

করোনার ওষুধ তৈরির বিষয়ে সাতেরে মাওয়ে উপজাতি সম্প্রদায়ের নেতা আন্দ্রে সাতেরে মাওয়ে জানান, আমাদেরকে যে সকল শিক্ষা দেয়া হয়েছে সেখান থেকে আমরা ওষুধ তৈরি করছি এবং সেগুলো পরীক্ষা করছি। ভালদা ফেররেইরা ডি সুজা নামের আরেকজন বলেন, আমার শ্বাস কষ্ট ছিল । তবে ঘরোয়া ওষুধ নেয়ার পর আমি এখন অনেকটাই সুস্থ আছি।

ব্রাজিলের আমাজন রাজ্যের মেনাস শহরের পার্শ্ববর্তী তারুমায় বসবাস করা সাতেরে মাওয়ে উপজাতি সম্প্রদায়ের মধ্যে এখন পর্যন্ত ১১ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।