বৃহস্পতিবার, ২৭শে আগস্ট, ২০২৬ ইং, সকাল ১১:৪৫
শিরোনাম :
বরিশাল জেলা জামায়াতের দায়িত্বশীল শিক্ষা শিবির অনুষ্ঠিত সুদানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশে বিদ্রোহী গোষ্ঠীর হামলায় শিশুসহ নিহত ২৭ নরসিংদীতে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য-অস্ত্রসহ গ্রেপ্তার ২৩৭ ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা বিনির্মাণে ইউএনও ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবির বরিশালে বার্তা সম্পাদক ফোরামের নতুন সভাপতি বাবলু, সম্পাদক রুবেল ও সহ-সাংগঠনিক সম্পাদক বায়েজিদ

বরিশালে নতুন করে ৪৩ জনের করোনা শনাক্ত, সুস্থ ৪৬

ডেক্সরিপোর্ট  বরিশাল জেলায় নতুন করে ৪৩ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় ২১৬৭ জন ব্যক্তি করোনায় আক্রান্ত হয়েছেন। পাশাপাশি জেলায় করোনা আক্রান্ত ৪৬ জন ব্যক্তি সুস্থতা লাভ করেছেন। জেলায় মোট ১১০৮ জন ব্যক্তি করোনা থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। এবং জেলায় করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেনি। এরআগে জেলায় ৩৭ জন করোনা আক্রান্ত ব্যক্তি মৃত্যুবরণ করেছেন।

সোমবার (২০ জুলাই) রাতে বরিশাল জেলা প্রশাসনের মিডিয়া সেলে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

আক্রান্তদের মধ্যে- বাকেরগঞ্জ উপজেলার ৭ জন, হিজলা উপজেলার ৪ জন, ১ জন স্বাস্থ্য বিভাগের স্টাফসহ মুলাদী উপজেলায় ৩ জন, বাবুগঞ্জ উপজেলার ১ জন, উজিরপুর উপজেলার ১ জন, বরিশাল নগরীর ব্রাউন কম্পাউন্ড এলাকার ৩ জন, শ্রীনাথ চ্যাটার্জি লেন ও মেডিকেল স্টাফ কোয়ার্টার প্রত্যেক এলাকার ২ জন করে ৪ জন, দীনবন্ধু সেন সড়ক, কলেজ রোড, ধোপা বাড়ির মোড়, কবি নজরুল সড়ক, কালী বাড়ি রোড, রুপাতলী, বাংলাবাজার, বগুড়া রোড, কাউনিয়া ও নথুল্লাবাদ প্রত্যেক এলাকার ১ জন করে ১০ জন, রেঞ্জ পুলিশে কর্মরত ২ জন, বরিশাল মেট্রোপলিটন পুলিশে কর্মরত ১ জন, শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ২ জন চিকিৎসক ও ১ জন স্টাফ, সদর জেনারেল হাসপাতালের ১ জন চিকিৎসক, সদর উপজেলা স্বাস্থ্য বিভাগের ১ জন স্টাফ, সদর উপজেলাধীন তালুকদারহাট এলাকার ১ জন।

বরিশাল জেলা প্রশাসক এস.এম অজিয়র রহমান জানান, রিপোর্ট পাওয়ার পর পরই ওই ৪৩ জন ব্যাক্তির অবস্থান অনুযায়ী তাদের লকডাউন করা হয়েছে। তাদের আশপাশের বসবাসের অবস্থান নিশ্চিত করে লকডাউন করার প্রক্রিয়া চলছে। পাশাপাশি তাদের অবস্থান এবং কোন কোন স্থানে যাতায়াত ও কাদের সংস্পর্শে ছিলেন তা চিহ্নিত করার কাজ চলছে, সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।