রবিবার, ১৬ই মে, ২০২৬ ইং, রাত ১২:১০
শিরোনাম :
চীন সফর শেষে উপহার সামগ্রী ফেলে বিমানে ওঠেন মার্কিন দল মানসিক ভারসাম্য হারাচ্ছেন ধর্ষণের অভিযোগে ফাঁসানো সেই ফেনীর ইমাম নৈশভোজে ট্রাম্পের খাবারের মেনুতে ছিল গরুর পাঁজরের মাংসসহ বেইজিং হাঁসের রোস্ট রুপাতলী বাসস্ট্যান্ডের নিয়ন্ত্রণ নিয়ে বিএনপির দু’গ্রুপে সংঘাত-রক্তপাত সমকামিতার দায়ে দুই ছাত্রদল নেতাসহ ৪ জনের সিট বাতিল, কারাদণ্ড ইরানের সঙ্গে যুদ্ধে ৩৯টি মার্কিন বিমান ধ্বংস পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিতে বাড়ছে নদীর পানি,নিম্নাঞ্চল প্লাবিত পটুয়াখালীতে হানি ট্র্যাপে ফেলে প্রতারণা, বিএনপি ও যুবলীগ নেতা গ্রেপ্তার ট্রাম্পকে লাল গালিচায় রাজকীয় অভ্যর্থনা দিল চীন শক্তিশালী ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল রাশিয়া

বরিশালে ঝগড়া থামাতে গিয়ে ভ্যানচালক নিহত, গ্রেফতার ১

ডেক্সরিপোর্ট  বরিশাল নগরীর ৩নং ওয়ার্ডের পুরানপাড়া এলাকায় দুই দল কিশোরের ঝগড়া থামাতে গিয়ে এক কিশোরের ঘুষিতে ভ্যান চালক নিহত হয়েছেন। নিহত ভ্যান চালক হেলাল উদ্দিন কল্পনা (৪৫) একই এলাকার বাসিন্দা।

বৃহস্পতিবার (২৪ নভেম্বর) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (উত্তর) মো. খাইরুল আলম জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে অভিযুক্ত শাকিবকে (১৭) গ্রেফতার করেছে। এ ঘটনায় মামলা দায়েরসহ আইনগত ব্যবস্থা নেয়ার কথা জানান তিনি।

কাউনিয়া থানার পরিদর্শক (তদন্ত) মো. সগীর সাংবাদিকদের জানান, বিকালে ঐ এলাকায় মার্বেল খেলা নিয়ে দুই দল কিশোরের মধ্যে ঝগড়া হয়। এ সময় স্থানীয় বাসিন্দা দশম শ্রেনীর ছাত্র শাকিব বিবাদমান কিশোরদের একপক্ষের হয়ে অপরপক্ষকে শাশায়। একই এলাকার বাসিন্দা ভ্যানচালক হেলাল উদ্দিন কল্পনা কিশোরদের ঝগড়ায় শাকিব জড়িত হওয়ায় তাকে শাশায়। এতে শাকিব ক্ষুদ্ধ হয়ে কল্পনার ডানপাশের ঘাড়ে একটি ঘুষি দেয়। কল্পনা অজ্ঞান হয়ে পড়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে অভিযুক্ত শাকিবকে গ্রেফতার করে।