বৃহস্পতিবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ১২:৫১
শিরোনাম :
পূবালী ব্যাংকের উদ্যোগে বি এম কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বরিশালে এনসিপির সাংগঠনিক সমন্বয় সভা অনুষ্ঠিত কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণের অভিযোগ উপ কর কমিশনার শফিকুল হায়াতের বিরুদ্ধে নেতানিয়াহু অধ্যায়ের শেষ,শপথ নিলেন ইসরায়েলের পার্লামেন্ট সদস্যরা বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ

বরিশালে মিশ্র ফলের চাষ করে সফল কৃষক বিপ্লব

শামীম আহমেদ  মিশ্র খামারে তরমুজ, সাম্মাম চাষাবাদ ও মৎস্য চাষ করে এলাকায় বেশ আলোড়ন সৃষ্টি করেছেন বরিশালের গৌরনদী উপজেলার বাসুদেবপাড়া গ্রামের সৌখিন মজিবর রহমান বিপ্লব। তার দীর্ঘ প্রচেষ্টায় খামারে এখন শোভা পাচ্ছে পরিপক্ক তরমুজ ও বাহারী রংয়ের বিদেশী ফল সাম্মাম।

কৃষক মজিবর রহমান বিপ্লব জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষনা দেশের এক ইঞ্চি কৃষি জমিও যেন পতিত না থাকে। এ বিষয়টি বুকে ধারন করে অবসরপ্রাপ্ত কৃষি উপসহকারী সিরাজুল ইসলামের দিক নির্দেশনায় তিনি (বিপ্লব) ৪০ শতক জমির উপর তরমুজ ও বিদেশী ফল সাম্মামের চাষাবাদ শুরু করেন। দেশের বিভিন্ন জেলা থেকে বীজ সংগ্রহ করে গত এক বছরের প্রচেষ্টায় বর্তমানে শীতকালীণ তরমুজ, দুই প্রকারের সাম্মাম ও মৎস্য চাষ করে ব্যাপক সফলতা পেয়েছেন।

তিনি আরও জানান, বৈরি আবহাওয়ার কারনে প্রাথমিক পর্যায়ে খামারে কিছুটা লোকসান হলেও এবছর পাঁচ লক্ষাধিক টাকার ফসল বিক্রির আশা করছেন তিনি।

অবসর প্রাপ্ত কৃষি উপ-সহকারী কর্মকর্তা মোঃ সিরাজুল ইসলাম জানিয়েছেন, পূর্ব পরিচিত কৃষক মজিবর রহমান বিপ্লব তার কাছে কৃষিকাজ করে লাভবান হওয়ার পরামর্শ চাইলে তিনি শীতকালীণ তরমুজ ও সাম্মাম চাষের পরামর্শ প্রদান করেন। সেই পরামর্শ অনুযায়ী আজ কৃষক বিপ্লব তার কৃষি খামারে বিপ্লব ঘটিয়েছেন। এবিষয়ে গৌরনদী উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মামুনুর রহমান জানান, কৃষক মজিবর রহমান বিপ্লবের কৃষি খামারে যাবতীয় পরামর্শ সহায়তা প্রদান করা হয়েছে। যার ফলে মিশ্র ফলের চাষ করে সফল হয়েছেন কৃষক বিপ্লব।