মঙ্গলবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ১:৫২
শিরোনাম :
বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো

হারলেও গতবারের চেয়ে এক কোটি ভোট বেশি ট্রাম্পের

অনলাইন ডেস্ক  মার্কিন নির্বাচনে রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প হারলেও ২০১৬ সালের চেয়ে এক কোটি ভোট বেশি পেয়েছেন।

এ বছর নির্বাচনে জাতিগত সংখ্যালঘুদের ভোট বেশি পেয়েছেন তিনি। গত চার বছরে বর্ণবাদী এবং ইসলামবিদ্বেষী হিসেবে পরিচিত হয়ে উঠেছেন ট্রাম্প। খবর বিবিসির।

বাস্তবতা হলো– ২০১৬ সালের তুলনায় ২০২০ সালের নির্বাচনে সব মিলিয়ে এক কোটি ভোট বেশি পেয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প।

নিজ দেশেও তুমুল সমালোচিত এই প্রেসিডেন্ট প্রার্থীর জনপ্রিয়তা না কমে বরং বেড়ে যাওয়ার বিষয়টি অনেককেই অবাক করেছে। তবে চার বছরে ট্রাম্পের নানা পদক্ষেপই বাড়িয়েছে তার জনপ্রিয়তা।

কিউবা, বলিভিয়া কিংবা ভেনিজুয়েলা থেকে যারা যুক্তরাষ্ট্রে রাজনৈতিক আশ্রয় পেয়েছেন, তারা ট্রাম্পকে ভোট দিয়েছেন দেদার।

এডিসন রিসার্চ-এনইপির জরিপে দেখা গেছে, ট্রাম্প একচেটিয়াভাবে শ্বেতাঙ্গদের ভোট পেয়েছেন। অন্যদিক একচেটিয়াভাবে কৃষ্ণাঙ্গদের ভোট পেয়েছেন নবনির্বাচিত ডেমোক্র্যাট প্রেসিডেন্ট জো বাইডেন।

তবে ট্রাম্পের বিরুদ্ধে বর্ণবাদের অসংখ্য অভিযোগ থাকলেও গত নির্বাচনের তুলনায় এবার ট্রাম্প তাদের ভোট বেশি পেয়েছেন। কৃষ্ণাঙ্গ পুরুষদের ১৯ শতাংশ ভোট পেয়েছেন ট্রাম্প, যা ২০১৬ সালের তুলনায় ৬ শতাংশ বেশি।

কৃষ্ণাঙ্গ নারীদের ভোট পেয়েছেন ৫ শতাংশ। অথচ গত নির্বাচনে এই গোষ্ঠীর একচেটিয়া ভোট পেয়েছিলেন ডেমোক্র্যাট প্রার্থী হিলারি ক্লিনটন। গতবারের তুলনায় হিস্পানিক বা লাতিনো পুরুষদের ৪ শতাংশ এবং নারীদের ৫ শতাংশ ভোট বেশি পেয়েছেন ট্রাম্প।

৩ নভেম্বর অনুষ্ঠিত নির্বাচনে এশীয় এবং অন্যান্য জাতিগত সংখ্যালঘুদের ৩৮ শতাংশ ভোট পেয়েছেন ট্রাম্প, যা গতবারের চেয়ে ৭ শতাংশ বেশি।