শুক্রবার, ২০শে আগস্ট, ২০২৬ ইং, রাত ২:৪৩
শিরোনাম :
বরিশাল সদর উপজেলা নির্বাহী অফিসার ফরিদা সুলতানার নেতৃত্বে শিক্ষা প্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে জামায়াত আমির ডা. শফিকুর রহমান এর অভিনন্দন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী অসহায় হেলেনার পাশে ইউএনও ফরিদা, উপহার পেলেন রেইনকোট-মোবাইল-খাবার অপরাধ দমনে সাংবাদিকদের সহযোগিতা চাইলেন বরিশালের নবাগত ডিআইজি র‍্যাব বিলুপ্তি করে এসআরবি গঠনের চূড়ান্ত অনুমোদন দেশ এখন ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী মানুষের হৃদয়ে অনাদিকাল বেঁচে থাকবেন আল্লামা সাঈদী: ডা. শফিকুর রহমান মধ্যপ্রাচ্যে মার্কিন নতুন রণতরী, হরমুজে টানা অবরোধের ঘোষণা যুক্তরাষ্ট্রের বিনা পারিশ্রমিকে অকৃতকার্য শিক্ষার্থীদের পাশে থাকার ঘোষণা দিলেন মুকিত স্যার

জনসংখ্যা বাড়াতে চীনের পঞ্চবার্ষিকী পরিকল্পনা

অনলাইন ডেস্ক  জনসংখ্যা বাড়াতে পঞ্চবার্ষিকী পরিকল্পনা (২০২১-২০২৫) গ্রহণ করেছে চীন।

সোমবার এক খবরে দেশটির রাষ্ট্রীয় দৈনিক চায়না ডেইলি জানিয়েছে, নতুন নীতিমালার আওতায় বেশি বেশি সন্তান নেয়াকে উৎসাহিত করতে দম্পতিদের বাড়তি আর্থিক ও নীতিগত সহায়তা দেয়া হবে। খবর আলজাজিরার।

চীনের জনসংখ্যা সংস্থার ভাইস প্রেসিডেন্ট ইউয়ান শিন বলেছেন, জন্মহার বাড়ানো, কর্মক্ষেত্রের মানন্নোয়ন, জনসংখ্যার কাঠামোর উন্নতির ওপরও নজর দেয়া হবে নতুন নীতিমালার আওতায়।

দারিদ্র্যের হার হ্রাস ও অর্থনীতির উন্নয়নে ১৯৭৮ সালে চীন বিতর্কিত ‘এক সন্তান’র নীতি ঘোষণা করেছিল। ২০১৫ সাল থেকে চীন এক্ষেত্রে ছাড় দেয়া শুরু করে।

এক সন্তান নীতি শিথিল করে দিলেও চীনের জনসংখ্যা বৃদ্ধির হার ক্রমহ্রাসমান। বাড়ছে বয়স্ক মানুষের সংখ্যাও।

২০১৬ থেকে ২০২০ সাল পর্যন্ত প্রথম পর্যায়ে চীনের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। এর মাধ্যমে ২০২০ সালের মধ্যে জনসংখ্যা সাড়ে চার কোটি বাড়ানোর পরিকল্পনা করা হয়।

পঞ্চবার্ষিক পরিকল্পনায় বলা হয়েছে, বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতিতে মৌলিক অর্থনৈতিক অবকাঠামো, আবর্তিত শেয়ার বাজার এবং বিশ্ব বাজারে নমনীয় নীতি গ্রহণ করা হবে।