বৃহস্পতিবার, ৮ই অক্টোবর, ২০২৬ ইং, রাত ১১:৫৯
শিরোনাম :
বরিশালে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ১০ টি নতুন উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে বিমান বাংলাদেশের চুক্তি সই শৃঙ্খলা ও স্বচ্ছতা নিশ্চিত করায় ফের অপ-প্রচারের শিকার বরিশাল বিআরটিসির ম্যানেজার জুলফিকার! সেবা ও নিরাপত্তায় সজাগ বরিশাল ল্যাবএইড, চুরির সময় আটক নারীকে পুলিশে সোপর্দ এসএসসি পরীক্ষায় বৃত্তি পেল এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের চার শিক্ষার্থী বরিশাল সিটি নির্বাচনে এনসিপির একক প্রার্থী আনোয়ার হোসেন শিকদার! বরিশাল আদালত চত্বরের ১০ তলা ভবন থেকে পড়ে যুবকের মৃত্যু স্বার্থান্বেষী মহলের অপপ্রচারের শিকার বিআইডব্লিউটি এর প্রকৌশলী মামুন উর রশিদ বরিশালে ল্যাবএইডের উদ্যোগে‘সেবা দিবস’পালিত বরিশালের ‘বিউটি সিনেমা হল’ জমি ঘিরে কোটি টাকার বিরোধ

দ. চীন সাগরের কাছে ইন্দোনেশিয়ার নৌবাহিনী মোতায়েনের ঘোষণা

অনলাইন ডেস্ক  দক্ষিণ চীন সাগরের সীমান্ত এলাকা নৌবাহিনী মোতায়েন করার ঘোষণা দিয়েছে ইন্দোনেশিয়া। নাতুনা দ্বীপ এলাকার কাছে নৌবাহিনীর হেডকোয়ার্টার সরানোর কথা জানানো হয়েছে ইন্দোনেশিয়ার নৌবাহিনীর পক্ষ থেকে। এ খবর জানিয়েছে তুর্কি সংবাদমাধ্যম আনাদলু এজেন্সি।

সোমবার এক সংবাদ সম্মেলনে ইন্দোনেশিয়ার চিফ অব নেভাল স্টাফ অ্যাডমিরাল ইয়ুদো মার্গোনো এ কথা জানান।

তিনি জানিয়েছেন, নৌবাহিনীর কমব্যাট স্কোয়াডের সদর দফতর জাকার্তা থেকে স্থায়ীভাবে দক্ষিণ চীন সাগর সংলগ্ন নাতুনা দ্বীপে স্থানান্তর করা হবে।

বেইজিং নাতুনা দ্বীপের মালিকানা দাবি না করলেও অঞ্চলটির পানিসীমায় চীনের সার্বভৌমত্ব রয়েছে বলে দাবি করে। এ সার্বভৌমত্বের ফলে চীনা জেলেরা মাছ ধরার কার্যক্রম চালাতে পারে বলেও দাবি বেইজিংয়ের।

তবে ইন্দোনেশিয়া বলছে, চীনের এমন দাবির কোনও আইনি ভিত্তি নেই। আইন অনুযায়ী ওই অঞ্চলের মালিকানা ইন্দোনেশিয়ার।

এ অঞ্চলটি ঘিরে সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্র ও তাইওয়ানসহ বেশকয়েকটি দেশের সঙ্গে বিরোধে জড়িয়েছে চীন।

মৎস্য সম্পদসহ খনিজ আহরণের জন্য দক্ষিণ চীন সাগর অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ নৌপথে বছরে প্রায় পাঁচ লাখ কোটি ডলারের পণ্য পরিবহন হয়ে থাকে। পুরো সমুদ্রপথকে নিজেদের অঞ্চল বলে দাবি করে চীন।

তবে আরও কয়েকটি দেশ ওই অঞ্চলের ওপর সার্বভৌমত্ব দাবি করে। দেশগুলো হচ্ছে মালয়েশিয়া, ব্রুনাই, ইন্দোনেশিয়া, তাইওয়ান, ফিলিপাইন ও ভিয়েতনাম।