মঙ্গলবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ৩:০৫
শিরোনাম :
বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো

স্ত্রীর সঙ্গে ঝগড়া, ‘মাথা ঠাণ্ডা’ করতে হাঁটলেন টানা ৪৫০ কিলোমিটার

অনলাইন ডেস্ক  স্ত্রীর সঙ্গে ঝগড়া হওয়ায় রাগ করে বাড়ি থেকে বেরিয়ে পড়েন এক ব্যক্তি। এরপর ‘মাথা ঠাণ্ডা’ করতে একটানা হেঁটেছেন প্রায় ৪৫০ কিলোমিটার। এই ঘটনা ইতালির।

ইতালীয়ানরা সামাজিক মাধ্যমে ওই ব্যক্তির নাম দিয়েছেন ‘ফরেস্ট গাম্প’।

ঘটনার বিস্তারিত সম্পর্কে জানা যায়, ৪৮ বছর বয়সী ওই ব্যক্তি দেশটির উত্তর কোমো এলাকা থেকে টানা ৪৫০ কিলোমিটার হেঁটে ফানো অঞ্চলে পৌঁছান। ঐ অঞ্চলে রাত দুইটায় পুলিশ তাকে আটক করে। সেসময় ঐ অঞ্চলে কারফিউ চলার দায়ে তাকে আটক করে পুলিশ। সেইসঙ্গে আইন অমান্য করার দায়ে পুলিশ তাকে ৪৮৫ ডলার জরিমানা করে।

সামাজিক মাধ্যমে এই ঘটনা ভাইরাল হওয়ার পর অনেক ব্যবহারকারী ওই ব্যক্তিকে ‘হিরো’ উপাধিতে ভূষিত করেছেন এবং তার যে জরিমানা করা হয়েছে এর কড়া প্রতিবাদ করেন।

একজন ব্যবহারকারী লিখেছেন, ওই ব্যক্তিরে জরিমানা না করে পুরস্কিত করা উচিৎ।

স্ত্রীর সঙ্গে জগড়া করা ওই ব্যক্তি পুলিশকে বলেন, আমি এখানে পায়ে হেঁটে এসেছি। আমি কোন যানবাহন ব্যবহার করিনি।

তিনি আরও বলেছেন, রাস্তায় অনেকে আমায় খাবার এবং পানি দিতে চেয়েছিল। আমি ভাল আছি তবে একটু ক্লান্ত।

পুলিশ বলেছেন, ওই ব্যক্তির নাম যাচাই করতে গিয়ে দেখেন এক সপ্তাহ আগে তার স্ত্রী ঐ ব্যক্তির নিখোঁজ হওয়ার কথা পুলিশকে জানান।

পরবর্তীতে ঐ ব্যক্তির স্ত্রীকে পুলিশ ফোন করলে তিনি তাকে এসে নিয়ে যান। বিবিসি, ইনডিপেন্ডেন্ট