সোমবার, ১২ই অক্টোবর, ২০২৬ ইং, দুপুর ১২:০৩
শিরোনাম :
মাদ্রাসাগুলোতে সৌরবিদ্যুৎ স্থাপনের নির্দেশ, সাহায্য করবে সরকার ব্যবসার প্রয়োজনে স্ত্রীর কাছে টাকা চাইলে তা ‘যৌতুক’ নয়: হাইকোর্ট কোনো মেয়ের স্বপ্ন যেন অর্থনৈতিক সীমাবদ্ধতা বা বৈষম্যের কারণে থেমে না যায়: প্রধানমন্ত্রী দিল্লিতে বিমসটেকের স্বরাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে যাচ্ছেন না বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী রমজানে খাদ্য সরবরাহে সংকট হবে না, পর্যাপ্ত মজুত আছে: খাদ্যমন্ত্রী কাঠামোগত ক্ষয়ক্ষতি থেকে ব্যাংক খাত পুনর্গঠনে বছরে ৬০ হাজার কোটি টাকা প্রয়োজন: গভর্নর পতনের দ্বারপ্রান্তে মোদি,দিল্লিতে বড় বিক্ষোভের ডাক ইন্ডিয়া জোটের দারিদ্র্যতা,অনিশ্চিত আবাসন ও ভ্রাম্যমাণ জীবনে শিক্ষাবঞ্চিত বেদে শিশুরা আন্তর্জাতিক ভাষা প্রতিযোগিতায় স্বর্ণপদক জিতলেন বিএম কলেজের রিফাত বিদায় বেলায় অবরুদ্ধ দুর্নীতির বরপুত্র বিআরটিসির চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লা

কাবুলে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১১

আফগানিস্তানের রাজধানী কাবুলে একটি রাজনৈতিক সমাবেশে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১১ জনে দাঁড়িয়েছে। এছাড়া আরও ৯৫ জন আহত হয়েছেন। শুক্রবার স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের বরাতে বার্তা সংস্থা এএফপি এমন তথ্য দিয়েছে।

এক শিয়া নেতার স্মরণে আয়োজিত সমাবেশে দেশটির শীর্ষ রাজনীতিবিদরা অংশ নিয়েছিলেন। ইসলামিক স্টেট গোষ্ঠী হামলার দায় স্বীকার করেছে।

কর্তৃপক্ষ বৃহস্পতিবার বলেছিল, হামলায় তিনজন নিহত ও ৩২ জন আহত হয়েছেন।

স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত মুখপাত্র নাসরাত রাহিমি বলেন, দুর্ভাগ্যবশত, হামলায় তিন নারীসহ অন্তত ১১জন নিহত হয়েছেন। আহত হন আরও ৯৫জন।

হতাহতদের অধিকাংশই বেসামরিক নাগরিক।

একটি নিরাপত্তা সূত্র এএফপিকে জানায়, খোলা আকাশের নিচের এই সমাবেশে উপস্থিত হওয়া লোকজনকে টার্গেট করে এলোপাতাড়ি মর্টারের গোলা নিক্ষেপ করা হয়েছে।

শিয়া নেতা হাজার আব্দুল আলী মাজারির ২৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষেই সমাবেশটির আয়োজন করা হয়েছিল।

নিকটবর্তী ভবন থেকে মোর্টারের গোলা ছোড়া হয়। আশপাশের বসতবাড়িগুলোর চারপাশে অধিকাংশ গোলা পড়েছে।