শুক্রবার, ১৪ই আগস্ট, ২০২৬ ইং, সকাল ১১:৩০
শিরোনাম :
ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান,দুদকের অভিযোগ পরিসমাপ্তি তানযীমুল উম্মাহ মাদ্রাসায় দাখিলে শতভাগ পাস,জিপিএ-৫ পেয়েছে ২২ জন! বরিশাল আদালত চত্বরে ককটেল বিস্ফোরণ,বিচারপ্রার্থীদের মাঝে আতঙ্ক শেখ হাসিনা ও হাদি হত্যা মামলার আসামিদের ফেরত চায় বাংলাদেশ বরিশাল বোর্ডে ১৫ টি বিদ্যালয়ে শতভাগ পাস, ৫ প্রতিষ্ঠানে সবাই ফেল এসএসসিতে বরিশাল বোর্ডে পাশের হার ৬০.৩৫ শতাংশ ভীমরুলীর ভাসমান পেয়ারাবাজার দেখে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত বিয়ের অনুষ্ঠানে মাংস কম দেওয়ায় সংঘর্ষ, আহত ৩ মুক্তিযুদ্ধ কোনো রাজনৈতিক দলের যুদ্ধ ছিল না: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বরিশালে রিহ্যাব হেলথ কেয়ার এন্ড নার্সিং হোম এর শুভ উদ্বোধন

করোনায় দেশে আরও ১৩ জনের প্রাণহানি

ডেক্সরিপোর্ট  দেশের করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ১৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো আট হাজার ১৬২ জনে।

বুধবার বিকালে কোভিড-১৯ মহামারীর হালনাগাদ তথ্য জানাতে স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে এমন খবর দেয়া হয়েছে।

এতে বলা হয়, ২৪ ঘণ্টায় ১৪ হাজার ৯৮৫ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। তাদের মধ্যে নতুন করে ৪৩৭ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।

এ নিয়ে মোট করোনা শনাক্ত হলো পাঁচ লাখ ৩৬ হাজার ৫৪৫ জনের।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৫৭৮ জন। এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন চার লাখ ৮১ হাজার ৩০৬ জন।

বাংলাদেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়ে গত ৮ মার্চ। আর প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর ১৮ মার্চ দেশে করোনায় প্রথম মৃত্যু হয়।